hadith book logo

কুরআন ও আধুনিক বিজ্ঞান

লেখকঃ ডা. জাকির নায়েক • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬

২. জ্যোতির্বিজ্ঞান বিশ্বের সৃষ্টি : বিগ ব্যাঙ (মহা বিস্ফোরণ)

বিশ্বের সৃষ্টি সম্পর্কে জ্যোতির্বিদগণ কর্তৃক প্রদত্ত ব্যাখ্যাটি ব্যাপকভাবে গ্রহণযোগ্য একটি বিষয়, যা ‘বিগ ব্যাঙ’ তত্ত্ব হিসেবে জনপ্রিয়তা লাভ করেছে। যুগ যুগ ধরে নভোচারী এবং জ্যোতির্বিদগণ কর্তৃক সংগৃহীত পর্যবেক্ষণ ও পরীক্ষামূলক তথ্যের মাধ্যমে এ বিষয়টি সমর্থিত হয়েছে। ‘বিগ ব্যাঙ’ (মহা বিস্ফোরণ) তত্ত্ব অনুসারে মহাবিশ্ব প্রাথমিক অবস্থায় একটি বিশাল নীহারিকা আকারে ছিল। এরপর সেখানে একটা মহা বিস্ফোরণ ঘটে (দ্বিতীয় পর্যায়ের বিচ্ছিন্নতা) ফলে ছায়াপর্ব তৈরি হয়।

পরবর্তীতে এগুলো তারকা, গ্রহ, সূর্য ও চন্দ্র ইত্যাদিতে রূপান্তরিত হয়। বিশ্বের উৎপত্তি ছিল এক অনন্য ঘটনা এবং দৈবক্রমে এ ঘটনা ঘটার সম্ভাবনা শূন্য পর্যায়ে বা আদৌ নেই।

পবিত্র কোরআন মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে নিম্নের আয়াতে বলেছে,

اَوَ لَمۡ یَرَ الَّذِیۡنَ کَفَرُوۡۤا اَنَّ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضَ کَانَتَا رَتۡقًا فَفَتَقۡنٰہُمَا

অর্থ : কাফিররা কি ভেবে দেখে না যে, আসমানসমূহ ও পৃথিবীর মুখ বন্ধ ছিল। (সৃষ্টির একটি অংশ হিসেবে) অতঃপর আমি উভয়কে খুলে দিলাম। (সূরা আম্বিয়া : ৩০)

কোরআনের এ আয়াত এবং ‘বিগ ব্যাঙ’ তত্ত্বের মধ্যে বিস্ময়কর সাদৃশ্যতা কিছুতেই উপেক্ষণীয় নয়। ১৪০০ বছর পূর্বে আরবের মরুভূমিতে অবতীর্ণ হওয়া একটি গ্রন্থ কিভাবে এমন গভীর বৈজ্ঞানিক সত্যকে ধারণ করতে পারে?