hadith book logo

কুরআন ও আধুনিক বিজ্ঞান

লেখকঃ ডা. জাকির নায়েক • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৬

মানুষকে নুতফাতুন আমশা-জ (মিশ্রিত তরল পদার্থ) থেকে সৃষ্টি করা হয়েছে

নিচের আয়াতটির দিকে লক্ষ করা যাক–

اِنَّا خَلَقۡنَا الۡاِنۡسَانَ مِنۡ نُّطۡفَۃٍ اَمۡشَاجٍ

অর্থ : আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে। (সূরা আদ-দাহর : ২)

আরবি শব্দ : نُّطۡفَۃٍ اَمۡشَاج (নুতফাতুন আমসা-জ)-এর অর্থ হচ্ছে, মিশ্রিত তরল পদার্থ। কোরআনের কতিপয় মুফাসসিরদের মতে, মিশ্রিত তরল পদার্থ বলতে পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ জাতীয় ধারক বা তরল পদার্থকে বুঝায়।

নারী ও পুরুষের ডিম্বাণু ও শুক্রাণু মিশ্রিত হওয়ার পরেও ভ্রূণ নুতফা আকারে অবস্থান করে। মিশ্রিত তরল পদার্থ শুক্রাণুজাতীয় তরল পদার্থকেও বুঝানো হতে পারে যা বিভিন্ন লালাগ্রন্থির নিঃসরিত রস থেকে তৈরি হয়।

সুতরাং نُّطۡفَۃٍ اَمۡشَاج (নুতফাতুন আমসা-জ)-এর অর্থ দাঁড়ায়, নারী ও পুরুষের ডিম্বাণু ও শুক্রাণু এবং এগুলোর চতুর্পাশের তরল পদার্থের কিছু অংশ।