hadith book logo

ইসলামের সমালোচনা ও তার জবাব

লেখকঃ ড. সাঈদ ইসমাঈল চীনী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৬

মহিলাদের জন্য গাড়ি ড্রাইভ করার অনুমতি নেই কেন?

বক্তব্য ও বাস্তবতায় সুসমন্বিত সঠিক বিচারের রীতি থেকে সামনে বেড়ে এ বিষয়ে আমরা বলবো, ইসলাম নারীকে চালাতে নিষেধও করে না আবার তাকে এ কাজে উদ্বুদ্ধও করে না। সিংহভাগ ক্ষেত্রে বিষয়টি নির্ভর করে নারী যে সমাজে বসবাস করে তার পরিবেশ-প্রেক্ষাপটের ওপর। কিছু মুসলিম সমাজে নারীরা তাদের ফরজ পর্দার সর্বোচ্চ স্তর রক্ষায় আগ্রহী। অর্থাৎ তারা চেহারা ঢাকা না ঢাকার ইস্যুতে আলেমদের একাধিক মতামতের মধ্যে চেহারা আবৃত করা উত্তম মনে করেন। এ ধরনের পরিবেশে নারীর জন্য গাড়ি ড্রাইভ অনুমোদিত না হওয়ার মতটিই প্রযোজ্য। এমন পরিবেশে নারীর জন্য গাড়ি নিজে ড্রাইভ না করে অন্য কাউকে দিয়ে ড্রাইভ করানোই শ্রেয়। নিজের পরিবর্তে এ কাজে অন্যকে ব্যবহার করাই উত্তম। সহজাত প্রবৃত্তির সঙ্গে এটি অধিক মানানসই। কারণ, সবাই চায় যতক্ষণ এ বিশেষত্ব অর্জন করতে গিয়ে তাকে বেশি অর্থ ব্যয় না করতে হয় ততক্ষণ সে তার একজন ব্যক্তিগত ড্রাইভার বা নিজস্ব ড্রাইভার থাকবে, যে তাকে নিয়ে গাড়ি চালাবে।

মুসলিম রমনী যদি এমন পরিবেশে থাকেন যেখানে অধিকাংশ মহিলা অপর কিছু আলেমের মতানুসারে পর্দার সর্বনিম্ন স্তর রক্ষা করে। অর্থাৎ মাথা আবৃত করে। সম্পূর্ণ সতর ঢেকে শালীন ও পর্দাসম্মত পোশাক পরিধান করে চেহারা অনাবৃত রাখে এবং এটাকে সেখানে কোনো দোষেরও মনে না করে। তাহলে এ ক্ষেত্রে তিনি নিজে ড্রাইভ করতে পারেন। তবে এ সমাজেও কিন্তু একজন নিজস্ব ড্রাইভার থাকাকেই উত্তম বিবেচনা করে।