hadith book logo

ইসলামের সমালোচনা ও তার জবাব

লেখকঃ ড. সাঈদ ইসমাঈল চীনী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

আকীদা, ইবাদাত ও আইনের সমষ্টির নাম ইসলাম

আকীদা, ইবাদাত, আইন ও চারিত্রিক আদর্শাবলির সমষ্টির নাম ইসলাম। এটিই সে আসমানী রিসালত ঐশী বার্তার সর্বশেষ রূপ যা সর্বপ্রথম এনেছিলেন আদম আলাইহিহিস সালাম। যুগে যুগে যার সংস্কার সাধন করেছেন নূহ, ইবরাহীম, মূসা, ঈসা ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামসহ [সূরা আল-আহযাব, আয়াত: ৪০।] সকল নবী-রাসূল। সব রিসালাত বা প্রত্যাদেশই মানুষকে আহ্বান জানিয়েছে তার ক্ষণস্থায়ী ও চিরস্থায়ী সৌভাগ্য বাস্তবায়নের পথে। তবে এসব রিসালতের সবই ছিল যে যুগের নবী বা যে স্থানের নবী কেবল তার উপযোগী। একমাত্র ইসলামই এসেছে সমগ্র মানবের জন্য রহমত ও শান্তি স্বরূপ এবং আসমানী সকল রিসালাতকে রহিত করতে। আল্লাহ তা‘আলা তাঁর রাসূলকে সম্বোধন করে বলেন,

﴿وَمَآ أَرۡسَلۡنَٰكَ إِلَّا رَحۡمَةٗ لِّلۡعَٰلَمِينَ ١٠٧﴾ [ الانبياء : ١٠٧ ]

“আর আমরা তো তোমাকে সৃষ্টিকুলের জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি”। [সূরা আল-আম্বিয়া, আয়াত: ১০৭]

আল্লাহ তা‘আলা আরো বলেন,

﴿مَّا كَانَ مُحَمَّدٌ أَبَآ أَحَدٖ مِّن رِّجَالِكُمۡ وَلَٰكِن رَّسُولَ ٱللَّهِ وَخَاتَمَ ٱلنَّبِيِّ‍ۧنَۗ وَكَانَ ٱللَّهُ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٗا ٤٠﴾ [ الاحزاب : ٤٠ ]

“মুহাম্মাদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়, তবে আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী। আর আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞ”। [সূরা আল-আহযাব, আয়াত: ৪০]