hadith book logo

অন্তর বিধ্বংসী বিষয় প্রবৃত্তির অনুসরণ

লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

পাঁচ. দুনিয়ার মহব্বত এবং দুনিয়ার প্রতি অধিক ঝুঁকে পড়া:

যে ব্যক্তি দুনিয়াকে অধিক মহব্বত করে এবং দুনিয়ার প্রতি অধিক ঝুঁকে পড়ে, তার অন্তর সর্বদা দুনিয়ার মহব্বতের দাবি পূরণ ও তার জন্য যা করনীয় তা বাস্তবায়নেই লিপ্ত থাকে। অন্য কোন চিন্তা তার মাথায় প্রবেশ করে না। যদিও তার কার্যক্রম আল্লাহ রাব্বূল আলামীনের বিধানের পরিপন্থী হয়। আর একেই বলে প্রবৃত্তির পূজা। আল্লাহ রাব্বুল আলামীন মানবজাতিকে এ ধরনের অভ্যাস ও কারণের প্রতি সতর্ক করে বলেন,

﴿إِنَّ ٱلَّذِينَ لَا يَرۡجُونَ لِقَآءَنَا وَرَضُواْ بِٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَٱطۡمَأَنُّواْ بِهَا وَٱلَّذِينَ هُمۡ عَنۡ ءَايَٰتِنَا غَٰفِلُونَ ٧ أُوْلَٰٓئِكَ مَأۡوَىٰهُمُ ٱلنَّارُ بِمَا كَانُواْ يَكۡسِبُونَ ٨﴾ [ سورة يونس : 7-8 [.

“নিশ্চয় যারা আমার সাক্ষাতের আশা রাখে না এবং দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট আছে ও তা নিয়ে পরিতৃপ্ত রয়েছে। আর যারা আমার নিদর্শনাবলী হতে গাফেল তারা যা উপার্জন করত, তার কারণে আগুনই হবে তাদের ঠিকানা”। [সূরা ইউনুস, আয়াত: ৭-৮]

আয়াতে আল্লাহ রাব্বুল আলামীন স্পষ্ট জানিয়ে দেন যে, যারা আখেরাত দিবসের আশা করে না এবং দুনিয়ার জীবনের প্রতি সন্তুষ্ট থাকে তাদের ঠিকানা হল, জাহান্নাম। আর এটি তাদের কর্মেরই ফলাফল। তারা দুনিয়াতে আখেরাতকে ভূলে গিয়েছিল এবং তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করে যখন যা ইচ্ছা তাই করছিল।