hadith book logo

অন্তর বিধ্বংসী বিষয় প্রবৃত্তির অনুসরণ

লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১

প্রবৃত্তির অনুসরণ করা মানুষের তিরস্কার ও ভৎসনা লাভের কারণ:

হিসাম ইব্ন আব্দুল মালেক রহ. এ কাব্য ছাড়া আর কোন কাব্য কখনোই বলতেন না।

إذَِا أَنْتَ لَم تَعصِ الهَوَى قَادَكَ الهَوَى

إِلَى بَعْضِ مَا فِيهِ عَلَيْكَ مَقَالُ

“তুমি যদি তোমার প্রবৃত্তির বিরোধিতা না কর এবং তাকে ধমিয়ে রাখতে না পার, তবে তোমার প্রবৃত্তি তোমাকে এমন বস্তুর দিকে টেনে নেবে, যার মধ্যে তোমার ক্ষতি ছাড়া কোন উপকার থাকবে না”।

আল্লামা ইব্ন আব্দুল বার রহ. বলেন, যদি বলত: তার মধ্যে যা কিছু আছে সবকিছুতে তোমার বিরুদ্ধে কথা আছে, তাহলে তা হত অতি উত্তম ও খুব সুন্দর।

ইমাম শাফেয়ী রহ. বলেন,

إذَِا حارَ وَهْمُكَ فِي مَعْنَيَيْنِ

وَأَعْيَاكَ حَيْثُ الهَوَى وَالصَّوَابْ

فَدع ما هَوْيتَ فَإِنَّ الهَوَى

يَقُودُ النفُّوسَ إلَى مَا يُعَابْ

“যখন তোমার চিন্তা দুটি বিষয়ে অর্থাৎ কোনটি প্রবৃত্তি আর কোনটি সঠিক, এ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগে এবং তোমাকে অক্ষম করে ফেলে, তখন তোমার নফস তোমাকে এমন বস্তুর দিকে নিয়ে যাবে, যাকে কোন ক্রমেই ভালো বলা যাবে না”।