১
অন্তর বিধ্বংসী বিষয় প্রবৃত্তির অনুসরণ
লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২
ভূমিকা
الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد، وعلى آله وصحبه أجمعين .
যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামীনের যিনি সমগ্র জাহানের প্রতিপালক। আর সালাত ও সালাম নাযিল হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর, যিনি সমস্ত নবীগণের সেরা ও সর্বশ্রেষ্ঠ। আরও সালাত ও সালাম নাযিল হোক তার পরিবার, পরিজন ও সাথী-সঙ্গীদের উপর।
অবশ্যই মনে রাখতে হবে, প্রবৃত্তির অনুসরণ মানুষকে যাবতীয় কল্যাণ হতে বিরত রাখে এবং মানুষের জ্ঞান-বুদ্ধিকে খর্ব করে। প্রবৃত্তির অনুসরণ দ্বারা মানুষ থেকে দুশ্চরিত্র গুলোই বের হয়ে আসে এবং অশ্লীল ও নোংরা কর্ম প্রকাশ পায়। প্রবৃত্তি মানবতাকে দুর্বল করে এবং অন্যায় অপকর্মের পথকে উন্মুক্ত করে।
প্রবৃত্তি হল ফিতনার বাহক, আর দুনিয়া হল মানুষের পরীক্ষাগার। প্রবৃত্তি থেকে দূরে থাক, তবেই তুমি নিরাপদ থাকবে এবং দুনিয়া হতে বিরত থাক, তাহলে তুমি লাভবান হবে। দুনিয়ার খেল-তামাশার ঘ্রাণ তোমাকে যেন ধোঁকায় না ফেলে এবং ফিতনায় না জড়ায়। মনে রাখবে দুনিয়ার খেল তামাশা অচিরেই শেষ হয়ে যাবে এবং যুগের ভোগ-বিলাস শীঘ্রই বিলুপ্ত হয়ে যাবে। তুমি যেসব অপকর্ম, অন্যায় ও নিষিদ্ধ কাজ কর, তা তোমার বিপক্ষে একাট্টা থাকবে এবং তোমার উপার্জিত গুনাহগুলো তোমার বিরোধিতা করার জন্য অবশিষ্ট থাকবে।
প্রবৃত্তির অনুসরণ করা, মানুষের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর, প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করা একজন মানুষের উপর ফরজ এবং তাকে প্রতিহত করা একজন মানুষের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ। আবু হাযেম রহ. বলেন, তুমি তোমার দুশমনের সাথে যেভাবে যুদ্ধ কর, তার চেয়ে আরও বেশি যুদ্ধ কর তোমার প্রবৃত্তির সাথে। [হুলিয়্যাতুল আওলিয়াহ ২৩১/৩]
প্রবৃত্তি হল, সমস্ত ফিতনার মুল এবং যাবতীয় সব ধরনের মুসিবতের কারণ। সুফিয়ান সাওরী রহ. বলেন, হে মানবাত্মা তুমি আল্লাহ রাব্বূল আলামীনের দরবারে তাওবা কর! কারণ, মৃত্যু তোমার নিকট এসে গেছে। আর প্রবৃত্তির বিরোধিতা কর, কারণ, প্রবৃত্তি সব সময় তোমাকে ফিতনা-ফাসাদের দিকে নিয়ে যাবে। যেহেতু প্রবৃত্তির অবস্থা এত মারাত্মক ও ক্ষতিকর, তাই এ নিয়ে আলোচনা করা এবং মানুষকে এ ধরনের কঠিন ও মারাত্মক রোগ হতে বাঁচানোর চেষ্টা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।
এ কিতাবে আমরা প্রবৃত্তির সংজ্ঞা, প্রবৃত্তি অনুসরনের ক্ষতি, বিরোধিতা করার গুরুত্ব, উপকার, অনুসরণ করার কারণ, প্রবৃত্তির চিকিৎসা ও খারাব প্রবৃত্তি এবং প্রশংসনীয় প্রবৃত্তির মধ্যে পার্থক্য ইত্যাদি বিষয়গুলো আলোচনা করব।
যারা এ কিতাবটি তৈরি করতে এবং কিতাবের বিষয়গুলোকে একত্র করতে আমাদের সহযোগিতা করেছেন, আমরা তাদের সবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ ও যাবতীয় কল্যাণ কামনা করছি এবং আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা করি, মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাদেরকে আরও বেশি বেশি করে ভাল কাজ করার তাওফিক দেন। আমীন!
হে আল্লাহ! তুমি হালাল দান করে আমাদের হারাম থেকে বিমুখ কর, আর তোমার আনুগত্য দ্বারা তোমার অবাধ্যতা থেকে আমাদের হেফাজত কর। আর তোমার অনুগ্রহ দ্বারা আমাদেরকে গাইরুল্লাহ থেকে হেফাজত কর।
وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين .
—মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ