১
অন্তর বিধ্বংসী বিষয় প্রবৃত্তির অনুসরণ
লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৯
প্রবৃত্তির অনুসরণ করার ক্ষতি কি?
প্রবৃত্তির অনুসরণ করার ক্ষতি দুনিয়াতেও এবং আখেরাতেও। প্রবৃত্তির অনুসরণ করার কারণে ব্যক্তি ও সমাজ জীবনে অশান্তি সৃষ্টি হয়। সামাজিক শান্তি শৃংখলা ও ধারাবাহিকতা ব্যাহত হয়। সামাজের মধ্যে নানাবিধ অন্যায়, অনাচার ও অশ্লীলতা সংঘটিত হতে থাকে। প্রবৃত্তির অনুসরণের কারণে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না। একে অপরের উপর জুলুম নির্যাতন করে এবং অন্যের হক নষ্ট করে। প্রবৃত্তির অনুসরণ মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে। নিম্নে আমরা প্রবৃত্তির অনুসরণ করার ক্ষতি সম্পর্কে আলোচনা করব।