hadith book logo

অন্তর বিধ্বংসী বিষয় প্রবৃত্তির অনুসরণ

লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৬

প্রবৃত্তির বিরোধিতা করার কারণে ইজ্জত, সম্মান ও উচ্চ মর্যাদা লাভ হবে:

মুয়াবিয়া রাদিআল্লাহু আনহু বলেন, মানবিকতা হল, প্রবৃত্তির অনুকরণ হতে বিরত থাকা এবং নফসের বিরোধিতা করা। প্রবৃত্তির অনুসরণ মানবিকতাকে কুলসিত করে আর প্রবৃত্তির বিরোধিতা করা মানবতাকে পুনরুজ্জীবিত করে।

মাহলাব ইব্ন আবী সুফিয়ানকে বলা হল, তুমি যে ইজ্জত সম্মান ও উচ্চ মর্যাদার অধিকারী হলে, তা কীভাবে অর্জন করলে? উত্তরে সে বলল, আল্লাহ রাব্বূল আলামীনের আনুগত্য ও নফসের বিরোধিতার মাধ্যমে।

আরও কতক আলেম বলেন, সম্মানের অধিকারী আলেম তারা যারা তাদের দ্বীনকে নিয়ে দুনিয়াদারি হতে পলায়ন করেন। আর তারা বিপদে পড়েছে যারা তাদের প্রবৃত্তির নেতৃত্বে চলেছেন।

আবু আলী আদ-দাকাক বলেন, যৌবনে যে তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারল, আল্লাহ রাব্বূল আলামীন বুড়ো বয়সে তাকে সম্মান দেবেন।

আল্লামা ইব্ন আব্দুল কাবী রহ. বলেন,

فََمنْ هجََر اللَّذَّاتِ نَالَ المُنىَ وَمَنْ

أَكَبَّ عَلَى اللَّذَّاتِ عَضَّ عَلَى اليَدِ

وَِفي قَْمِع أَْهَواءِ النفُُّوسِ اعْتِزَازُهَا

وَفِي نَيْلِهَا مَا تَشْتَهِي ذُلُّ سَرْمَدِ

وََلا تَْشَتِغْل إلَِّا بمَِا يُكسِبُ العُلَا

وَلَا تُرْضِ النفَّْسَ النفَِّيسَةَ باِلرَّدِي

وَِفي خْلَوِة الإِنْسَانِ بِالعِلْمِ أُنْسُهُ

وَيَسْلَمُ دِينُ المَرْءِ عِنْدَ التَّوَحُّدِ

وََيْسَلُم مِنْ قِيلٍ وَقَالٍ وَمِنْ أَذى

جَلِيسٍ وَمِنْ وَاشٍ بَغِيضٍ وَحُسَّدِ

فَكنْ حِلْسَ بَيْتٍ فَهْوَ سِتْرٌ لعَِوْرَةٍ

وَحِرْزُ الفَتَى عَنْ كُلِّ غَاوٍ وَمُفْسِدِ

وََخْيُر جِليسِ المَرْءِ كُتْبٌ تُفِيدُهُ

عُلُوماً وَآدَاباً وَعَقْلاً مُؤَيَّدِ

“যে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করা ছেড়ে দেবে সে অবশ্যই তার উদ্দেশ্যে হাসিলে সফল হবে। আর যে ব্যক্তি তার শয়তানীর উপর অটল থাকবে, সে অবশ্যই একদিন তার ভুল বুঝতে পারবে এবং আফসোস করতে করতে আঙ্গুল কাটতে থাকবে। নফসের চাহিদাকে প্রতিহত করার মধ্যে রয়েছে তোমার ইজ্জত ও সম্মান। আর নফস যা চায় তার অনুকরণ করার মধ্যে রয়েছে তোমাদের জন্য আমরণ অশান্তি। এমন কোন কাজে ব্যস্ত হইওনা যা তোমার সম্মানহানি ঘটায়, তবে তুমি কিছু নিয়ে ব্যস্ত হও যা তোমার মর্যাদাকে বৃদ্ধি করে। আর ভালো আত্মা কখনোই খারাপ ও নিকৃষ্ট বস্তুর উপর সন্তুষ্ট থাকে না। যখন একজন মানুষ একা হয়, তখন তার জ্ঞানই হবে তার সঙ্গী। একজন মানুষের দ্বীন তখন নিরাপদ হবে যখন তার মধ্যে তাওহীদ থাকবে। মানুষের সমালোচনা ও সহপাঠীদের কষ্ট হতে নিরাপদ থাকবে এবং হিংসুক, নিন্দুক ও দুশমণ থেকে নিরাপদ থাকবে। তুমি তোমার ঘরের ভিতর সু-রক্ষিত থাকো, তাতে তুমি সব কিছু হতে আড়াল থাকতে পারবে। আর তুমি তোমাকে সব ধরনের অনিষ্ঠতা ও ফাসাদ থেকে নিরাপদ থাকবে। একজন মানুষের জন্য সবচেয়ে উত্তম সাথী হল তার বই পুস্তুক, যা তার উপকারে আসে। কিতাবসমূহ তাকে স্থায়ী ইলম আদব ও জ্ঞানের সন্ধান দেয়”।