hadith book logo

অন্তর বিধ্বংসী বিষয় প্রবৃত্তির অনুসরণ

লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৯

প্রবৃত্তির বিরোধিতা দ্বারা দুনিয়াতে যাবতীয় বিপদ থেকে নিরাপদ থাকে:

যারা প্রবৃত্তির বিরোধিতা করে তারা দুনিয়াতে বিভিন্ন ধরনের জামেলা হতে মুক্ত থাকে। কোন প্রকার বিপদ তাদের স্পর্শ করে না। ইবরাহীম ইব্ন আদহম রহ. বলেন, সবচেয়ে কঠিন জেহাদ হল প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করা। যে ব্যক্তি তার প্রবৃত্তিকে খারাপ ও অন্যায় কাজ হতে বিরত রাখতে সক্ষম হল, সে অবশ্যই দুনিয়া ও দুনিয়ার মুসিবত হতে নিজেকে মুক্ত রাখতে সক্ষম হবে। আর দুনিয়ার জীবনে সে আরাম পাবে এবং দুনিয়ার কষ্ট হতে সে নিরাপদ ও নিশ্চিন্ত থাকবে।