১
অন্তর বিধ্বংসী বিষয় প্রবৃত্তির অনুসরণ
লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩
প্রবৃত্তির সংজ্ঞা
আভিধানিক অর্থ: هَويَه শব্দটি মাছদার। যখন কোন বস্তুকে মহব্বত বা পছন্দ করে তখন এ কথা বলে [আল-মাগরিব]।
পারিভাষিক অর্থ: শরিয়তের অনুমোদন নেই এমন কোন বস্তুকে প্রবৃত্তি পছন্দ করে, তার প্রতি নফসের ঝুকে পড়াকে প্রবৃত্তি বলা হয় [আল্লামা জুরযানীর তারিফাত:৩২০।]।
আল্লামা ইবনুল কাইয়্যুম রহ. বলেন, প্রবৃত্তি হল, মানব স্বভাব তার জন্য যা প্রয়োজন ও উপযোগী তার প্রতি ঝুঁকে পড়া। মানুষের বেঁচে থাকার প্রয়োজনেই আল্লাহ রাব্বূল আলামীন মানুষকে এ ধরনের-নফসের চাহিদা ও প্রবৃত্তি দিয়েই সৃষ্টি করেছেন। অন্যথায় যদি মানুষের মধ্যে খাওয়া, পান করা ও বিবাহের চাহিদা না থাকত, তাহলে তারা খাদ্য পানীয় গ্রহণ করত না এবং বিবাহ-সাদি করত না। তখন দুনিয়ার জীবনের প্রতি তাদের কোন আগ্রহ থাকত না। প্রবৃত্তিই মানুষের জন্য চাহিদাকে জাগিয়ে তুলে। রাগ বা ক্ষোভ যেভাবে একজন মানুষ থেকে কষ্টদায়ক বস্তুগুলো প্রতিহত করে, অনুরূপভাবে নফস বা মানবাত্মা যা চায় তা পূরণ করার জন্য মানুষের প্রবৃত্তি মানুষকে উদ্বুদ্ধ করে [রাওজাতুল মুহিব্বি-ন: ৪৬৯।]।