hadith book logo

অন্তর বিধ্বংসী বিষয় প্রবৃত্তির অনুসরণ

লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২

অন্তর নষ্ট করে এবং তার মাঝে ও তার শান্তির লাভের মাঝে প্রাচীর তৈরি করে।

প্রবৃত্তির অনুসরণ করা মানব জীবনে অশান্তি সৃষ্টি করে। দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভে প্রবৃত্তি মানুষের মাঝে প্রতিবন্ধকতা তৈরি করে।

আল্লামা ইবনুল কাইয়্যেম রহ. বলেন, যতক্ষণ পর্যন্ত মানবাত্মা পাঁচটি জিনিষ থেকে নিরাপদ না থাকবে, ততক্ষণ পর্যন্ত মানবাত্মা পরিপূর্ণ নিরাপদ থাকতে পারবে না।

এক- তাওহীদের পরিপন্থী শিরক হতে মুক্ত থাকতে হবে।

দুই- বিদআত যা সুন্নতের পরিপন্থী তার থেকে মুক্ত থাকতে হবে।

তিন- আল্লাহ রাব্বূল আলামীনের আদেশের পরিপন্থী প্রবৃত্তি থেকে নিরাপদ থাকতে হবে।

চার- অলসতা থেকে দূরে থাকতে হবে যা আল্লাহ রাব্বূল আলামীনের স্মরণ বা জিকিরের পরিপন্থী।

পাঁচ- প্রবৃত্তি থেকে মুক্ত থাকতে হবে যা মানুষকে ইখলাস থেকে বিরত রাখে এবং এক আল্লাহ রাব্বূল আলামীনের জন্য ইবাদত-বন্দেগী করার পরিপন্থী হয়ে থাকে।

এখানে যে পাঁচটি বিষয় আলোচনা করা হল, এগুলো সবই আল্লাহ রাব্বূল আলামীনের সাথে সম্পর্ক স্থাপনের পরিপন্থী। আর এ পাঁচটি বিষয়ের অধীনে আরও অসংখ্য বিষয় রয়েছে, যে গুলো গণনা করে শেষ করা যাবে না। এ কারণেই বলা বাহুল্য যে, একজন বান্দার জীবনে সবচেয়ে জরুরী ও গুরুত্বপূর্ণ প্রয়োজন হল, সে সব সময় আল্লাহ রাব্বূল আলামীনের দরবারে সঠিক পথের হেদায়েত লাভের জন্য কান্নাকাটি করবে। আল্লাহ রাব্বূল আলামীনের নিকট দো‘আ করবে আল্লাহ রাব্বূল আলামীন যেন তাকে সঠিক পথের পথ দেখায়। এটি এমন একটি দো‘আ এ দো‘আর প্রতি সে যতটুকু মুখাপেক্ষী, তার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আর কোন কিছুই দুনিয়াতে হতে পারে না। একজন বান্দা আর কোন কিছুর প্রতি এত বেশি মুখাপেক্ষী নয়। দুনিয়াতে এর চেয়ে উপকারী আর কোন বস্তু তার জন্য হতেই পারে না।