১
অন্তর বিধ্বংসী বিষয় প্রবৃত্তির অনুসরণ
লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৮
প্রবৃত্তির অনুসরণ করার ক্ষতিসমূহ
দুনিয়ার জীবন ও আখেরাতের জীবনের জন্য প্রবৃত্তির অনুসরণ করার ক্ষতি অসংখ্য। কিছু ক্ষতি আছে যা নগদ; দুনিয়াতেই তার মুখোমুখি হতে হয় আর কিছু ক্ষতি আছে যেগুলো সময় সাপেক্ষ। এ সব ক্ষতির কারণে মানুষ প্রবৃত্তির স্বাদ আস্বাদন করতে পারে না এবং তা মানুষকে আল্লাহ রাব্বূল আলামীনের নেয়ামত থেকে ভুলিয়ে রাখে। আলী ইব্ন আবী তালেব রাদিআল্লাহু আনহু বলেন,
إياكم وتحكيم الشهوات على أنفسكم؛ فإنّ عاجلها ذميم، وآجلها وخيم، فإن لم ترها تنقاد بالتحذير والإرهاب، فسوّفها بالتأميل والإرغاب، فإن الرغبة والرهبة إذا اجتمعا على النفس ذلت لهما وانقادت
“তোমরা তোমাদের প্রবৃত্তিকে তোমাদের আত্মার জন্য বিচারক বানানো থেকে বেঁচে থাক। কারণ, তার নগদ ক্ষতি হল, খুবই তিক্ত আর পরিণতি খুবই ভয়াবহ। যদি তুমি তা বুঝতে সক্ষম না হও তবে সে তোমাকে ভয়-ভীতি দেখিয়ে বাধ্য করবে। তারপর সে তোমাকে আশা দিতে থাকবে এবং উৎসাহ প্রদান করবে। কারণ, আকাঙ্খা ও ভয় উভয় যখন মানবাত্মার উপর একত্র হয়, তখন মানবাত্মা উভয়ের জন্য আনুগত্য প্রদর্শণ করে এবং সহনশীল হয়”।