hadith book logo

অন্তর বিধ্বংসী বিষয় প্রবৃত্তির অনুসরণ

লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৩

অনুশীলনী

তোমার সামনে দুই ধরনের প্রশ্ন পেশ করা হল, এক ধরনের প্রশ্ন যে গুলোর উত্তর তুমি সাথে সাথে দিতে পারবে। আর এক ধরনের প্রশ্নের উত্তর তুমি সাথে সাথে দিতে পারবে না, বরং তোমাকে একটু চিন্তাভাবনা করে উত্তর দিতে হবে।

প্রথম প্রকার প্রশ্ন:

১. প্রবৃত্তির আভিধানিক ও পারিভাষিক অর্থ বর্ণনা কর।

২ প্রবৃত্তির অনুসরণের কতগুলো কারণ আছে সেগুলো কি তা বর্ণনা কর।

৩. প্রবৃত্তির অনুসরণে অনেক ক্ষতি ও নেতিবাচক প্রভাব রয়েছে সেগুলো কি তা আলোচনা কর।

৪. প্রবৃত্তির অনুসরণ এর চিকিৎসা কি?

দ্বিতীয় প্রকার প্রশ্ন:

১- প্রবৃত্তির অনুসরণ করার কারণে কখন মানুষকে শাস্তি দেয়া হয়?

২- নফসের বিরোধিতা করার অনেকগুলো ফায়দা আছে সেগুলো কি তা তোমার সাধ্য অনুযায়ী আলোচনা কর!

৩- কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামীন যে সাতজন ব্যক্তি তার আরশের তলে ছায়া দেবেন তাদের প্রত্যেকের মধ্যে একটি কারণ পাওয়া যায় তার ব্যাখ্যা কি তা আলোচনা কর।

৪- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

« لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به »

[অর্থ, তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না তার প্রবৃত্তি আমি যা নিয়ে এসেছি তার অনুসারী না হয়]

এ হাদিস দ্ধারা তুমি কি বুঝলে তা আলোচনা কর।

৫- নফসের বিরোধিতা করা সবচেয়ে বড় আলামত কোনটি? তা আলোচনা কর।