১
অন্তর বিধ্বংসী বিষয় প্রবৃত্তির অনুসরণ
লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩৮
প্রবৃত্তির বিরোধিতা দ্বারা দেহের হেফাজত করা হয়:
যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা তাদের দেহ ও মন উভয়েরই ক্ষতি করে। প্রবৃত্তির অনুসরণ মানুষকে বিভিন্ন ধরনের অপকর্মের দিকে নিয়ে যায় এবং বিভিন্ন ধরনের খারাপ কাজ করতে বাধ্য করে। এ সব অপকর্ম দ্বারা যেমনিভাবে তার আত্মা দূর্বল হয়, অনুরূপভাবে তার শরীর বা দেহও ধীরে ধীরে দূর্বল হয়ে পড়ে।
আল্লামা ইব্ন রজব রহ. বলেন, অনেক আলেমদের দেখা যায় সে একশত বছর অতিবাহিত করার পরও সে তার শক্তি, সামর্থ্য ও জ্ঞান-বুদ্ধিতে পরিপূর্ণ।
একদিন এক লোক রাগে ক্ষোভে ভীষণ কুদে উঠলে, তাকে বিভিন্ন ধরনের গাল মন্দ করা হল। তখন সে বলল, আমরা যৌবনে আমাদের অঙ্গ-প্রত্যঙ্গকে গুনাহের কাজ থেকে হেফাজত করি আর আল্লাহ রাব্বূল আলামীন আমাদেরকে বৃদ্ধ বয়সে যাবতীয় দুর্বলতা থেকে হেফাজত করেন। আর বিপরীত হল, কোন এক মনীষী বলেন, আমরা একজন বৃদ্ধকে দেখি, সে মানুষের নিকট ভিক্ষা করছে। তারপর সে বলল, লোকটি খুবই দুর্বল, আল্লাহ রাব্বূল আলামীনের বিধানকে সে ছোট বেলায় নষ্ট করছে, আর বুড়ো কালে আল্লাহ রাব্বূল আলামীন তার শক্তি ও সামর্থ্যকে নষ্ট করেছে।