১
অন্তর বিধ্বংসী বিষয় প্রবৃত্তির অনুসরণ
লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৬
প্রবৃত্তির অনুসরণ আল্লাহ রাব্বূল আলামীনের আনুগত্য ও ইবাদত বন্দেগী হতে বঞ্চিত হওয়ার কারণ:
যারা প্রবৃত্তির অনুসারী হয়ে থাকে, তারা তাদের প্রবৃত্তির উপর গর্ব-অহংকার করে এবং সে নিজেকে অনেক বড় মনে করে; যার কারণে তারা কারো অনুকরণ করতে চায় না, এমনকি তারা তাদের স্রষ্টার অনুকরণ করা হতেও বিরত থাকে। অনেক মানুষকে তাদের অহংকারই তাদেরকে কুফরিতে লিপ্ত করছে এবং হক্ব ও সত্যের অনুসরণ হতে বিরত রাখছে। যে প্রবৃত্তি তার অন্তরের নিয়ন্ত্রণ গ্রহণ করতে সক্ষম, এবং তার উপর সে পরিপূর্ণ ক্ষমতাবান সেই দুনিয়াতে সফল ব্যক্তি। আর যে ব্যক্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারেনি, সে তার নফসের ধোঁকায় পড়ে আছে এবং প্রবৃত্তিতে বন্দি হয়ে আছে; এখান থেকে বের হওয়ার আর কোন উপায় তার নাই। আর একজন মানুষের পেটে দুটি অন্তর নাই যে, সে এক সাথে অনেক কাজ করতে পারবে। ফলে সে হয়তো আল্লাহ রাব্বূল আলামীনের আনুগত্য করবে অথবা সে তার নফস, প্রবৃত্তি ও শয়তানের অনুকরণ করবে। [এক সাথে দুটি কাজ করা মানুষের দ্বারা সম্ভব নয়। কোন মানুষ যদি তার প্রবৃত্তি ও শয়তানকে খুশি রাখে, তাহলে তাকে মনে রাখতে হবে, তার উপর তার প্রভূ মহান রাব্বুল আলামীন অখুশি ও অসন্তুষ্ট। কোন মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামীন দুটি অন্তর দেয় নাই যে, একদিকে সে আল্লাহর মহব্বতকে লালন করবে আবার অপরদিকে সে তার প্রবৃত্তির অনুসরণ করবে।]