hadith book logo

অন্তর বিধ্বংসী বিষয় প্রবৃত্তির অনুসরণ

লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭

সাত. প্রবৃত্তির অনুসরণ করার যে পরিণতি সে সম্পর্কে জানা না থাকা:

জ্ঞানই হল মানুষের একমাত্র শক্তি। জ্ঞান মানুষকে যাবতীয় অধ:পতন থেকে রক্ষা করে। যে কোন কাজের পরিণতি সম্পর্কে জানা থাকলে, মানুষ সে কাজ করা না করা বিষয়ে সঠিক সিদ্ধান্তে উপণীত হতে পারে। কোন কিছুর পরিণতি সম্পর্কে অজানা থাকা মানুষকে তার সাথে সম্পৃক্ত হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। প্রবৃত্তির অনুসরণ করার অনেক ক্ষতি ও ধ্বংস রয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ এসব সম্পর্কে বেখবর। যখন প্রবৃত্তির অনুসারীরা এ সব ক্ষতিসমূহ জানতে পারবে, তখন সে তার প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকবে।

আহমদ ইব্ন কাসেম তিবরানি রহ. কিছু কাব্য পড়েন এবং তাতে তিনি বলেন,

سَأَحْذَرُ مَا يُخَافُ عَلَيَّ مِنْهُ

وَأَتْرُكُ مَا هَوَيْتُ لِمَا خَشِيْتُ

“যে কাজ করাকে আমি আমার বিপক্ষে বিপদ সংকুল মনে করি তা করা হতে আমি অবশ্যই বিরত থাকব। আর আল্লাহ রাব্বুল আলামীনের ভয়ে আমার মন যা চায় তা করার অভ্যাসকে ছেড়ে দেব”।