hadith book logo

অন্তর বিধ্বংসী বিষয় প্রবৃত্তির অনুসরণ

লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

প্রবৃত্তির অনুসরণ করার কুফল:

আবার কখনো নফস যা মানুষকে খারাপ কাজের নির্দেশ দেয়, তার দুর্নাম সম্বোলিত বিভিন্ন প্রমাণ খুঁজে পাওয়া যায়। যেমন-

আবী ইয়ালা সাদ্দাদ ইব্ন আউস রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

«العَاجِزُ مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاَها »

“অক্ষম সে ব্যক্তি যে তার নফসকে তার প্রবৃত্তির অনুসারী বানায়” [ইবনে মাযাহ: ৪২৬০ হাকেম হাদীসটিকে সহীহ বলে আখ্যায়িত করেন।]।

এ হাদিসে যে ব্যক্তি নফসকে নিয়ন্ত্রণ করতে পারে না তাকে অক্ষম বলা হয়েছে। বাস্তবে সে যতই শক্তিশালী হোক না কেন, সে যখন তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে না তার চেয়ে দূর্বল ব্যক্তি দুনিয়াতে আর কেউ হতেই পারে না। হাদিসে নফসকে দোষারোপ করা হয়েছে।