hadith book logo

অন্তর বিধ্বংসী বিষয় প্রবৃত্তির অনুসরণ

লেখকঃ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জেদ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

প্রবৃত্তির অনুসরণ হতে নিষেধ করা বিষয়ে আলোচনা

নফস বা প্রবৃত্তি দিয়ে মানুষকে আল্লাহ রাব্বুল আলামীন নিজেই সৃষ্টি করেছেন। প্রতিটি মানুষের মধ্যে প্রবৃত্তি রয়েছে, যা একজন মানুষকে দুনিয়াতে বেঁচে থাকার আগ্রহকে জাগিয়ে তুলে এবং বেঁচে থাকার সার্থকতা ও অবলম্বনকে সার্থক করে তুলে। এমনকি প্রবৃত্তি বা নফস ছাড়া একজন মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে পারে না। সুতরাং, বলা বাহুল্য যে, মানুষের মধ্যে এ ধরনের চাহিদা ও প্রবৃত্তি থাকা কোন অপরাধ বা দোষের কিছু নয়। কিন্তু এ ক্ষেত্রে মানুষের দায়িত্ব হল, প্রবৃ্ত্তি বা নফসের চাহিদাকে নিয়ন্ত্রণ করা, তার প্রবৃত্তি যাতে আল্লাহ রাব্বুল আলামীনের আদেশ বা নিষেধের অবাধ্য না হয়, সেদিকে লক্ষ্য রাখা এবং প্রবৃত্তির অনুসরণ হতে বিরত থাকা। কুরআন ও হাদিসের অসংখ্য প্রমাণাদি রয়েছে, যাতে ইসলাম প্রবৃত্তির অনুসরণ করতে মানবজাতিকে নিষেধ করেছে।