hadith book logo

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি নূরের তৈরি

লেখকঃ শাইখ আব্দুর রাকীব (মাদানী) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

প্রথম দলীলঃ পবিত্র কুরআনে থেকে

পবিত্র কুরআনে আল্লাহ বলেনঃ ( قُل إنّما أنَا بَشَرٌ مِثلُكم يُوحى إلىَّ أنّما إلاهُكُم إلهٌ واحِدٌ فَمن كانَ يَرجُوا ِلقاءَ رَبِّه فليَعمَل عَمَلاً صَالحاً و لا يُشرِك بِعِبادةِ ربِّه أحداً ) الكهف /১১০

অনুবাদঃ- (হে নবী! তুমি বলে দাও, আমি তো তোমাদের মতই একজন মানুষ, আমার প্রতি অহী (প্রত্যাদেশ) হয় যে, তোমাদের মাবুদ কেবল একক, সুতরাং যে তার প্রতিপালকের সাক্ষাত কামনা করে সে যেন সৎ কর্ম করে ও তার ইবাদতে কাউকে শরীক না করে।) [কাহাফ/ ১১০]

প্রমাণ করণঃ উক্ত আয়াতে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ (সাঃ) কে বলতে বলেন যে,তিনি আমাদের মতই মানুষ। তাই অন্যান্য মানুষ যেমন মাটির তৈরী তিনিও তেমনি মাটির তৈরী এবং মানুষ জাতির অন্তর্ভূক্ত। কারণ সকল মানুষের পিতা আদম (আঃ)। আর আদমকে আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করেছেন। তবে মহানবী (সাঃ) এবং অন্যান্য মানুষের মধ্যে পার্থক্য হল, তাঁর কাছে অহী আসে কিন্তু সাধারণ মানুষের কাছে অহী আসেনা। আর এই অহীই হচ্ছে বিরাট মর্যাদা যা নবী ছাড়া অন্য লোক লাভ করতে পারেনা।