hadith book logo

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি নূরের তৈরি

লেখকঃ শাইখ আব্দুর রাকীব (মাদানী) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১

বস্তু মাত্রেরই ছায়া আছে, কুরআন থেকে প্রমাণ

পৃথিবীতে এমন কোন বস্তু পাওয়া যাবেনা যার ছায়া নেই। এ কথার প্রমাণ পবিত্র কুরআনেও পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেনঃ

( أوَ لَمْ يَرَوا إلى مَا خَلَقَ اللهُ مِن شئٍ يَتَفَيَّؤُا ظِلالُه عن اليمين والشَّمَائلِ سُجَّداً للهِ وَهُمْ دَاخِرُوْن ) النحل / ৪৮

অনুবাদঃ (তারা কি লক্ষ্য করেনা আল্লাহর সৃষ্ট বস্তুর প্রতি, যার ছায়া ডানে ও বামে ঢলে পড়ে বিনীত ভাবে আল্লাহর প্রতি সিজদাবনত হয়। ) [নাহ্ল /৪৮]

আল্লাহ তাআলা আরো বলেনঃ

( و لله يَسْجُدُ مَن فِى السَّمَاوَاتِ والأَرْضِ طَوْعاً وَ كَرْهاً وَ ظِلَالُهُمْ بالغُدُوَّ والآصَال ) الرعد /১৫

অনুবাদঃ- (আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে, ইচ্ছায় অথবা অনিচ্ছায় আল্লাহকে সিজদা করে এবং তাদের ছায়াগুলোও সকাল ও সন্ধায় সিজদা করে।) [র্আ রাআ’দ/ ১৫]

উল্লেখিত আয়াত দুটিতে বলা হয়েছে যে, আকাশ ও যমীনে যা কিছু আছে,যত বস্তু আছে, সব ইচ্ছায় ও অনিচ্ছায় আল্লাহকে সিজদা করে। (তবে জড় পদার্থের সিজদা এবং মানুষের সিজদার মধ্যে পার্থক্য আছে। মানুষ মাথা নত করে, মাটিতে কপাল ঠেকিয়ে সিজদা করে কিন্তু গাছপালা ও গাছপালার ছায়া কি ভাবে সিজদা করে, তার বিবরন বর্ণিত আয়াত দুটিতে আসেনি।)

মোটকথাঃ প্রত্যেক বস্তু ও তার ছায়া আল্লাহকে সিজদা করে। এখন প্রতিপক্ষের কাছে প্রশ্ন, নবী (সাঃ) কি আল্লাহর সৃষ্ট বস্তু সমূহের অন্তর্ভূক্ত না অন্তর্ভূক্ত নন। যদি তার অন্তর্ভূক্ত হয়ে থাকেন- এবং অবশ্যই তিনি সৃষ্টিকুলের অন্তর্ভূক্ত, তাহলে অবশ্যই তাঁর ছায়া ছিল। কারণ আল্লাহ বলেনঃ( আকাশ যমীনে যা কিছু আছে সবই এবং তাদের ছায়াগুলোও ইচ্ছা অথবা অনিচ্ছায় আল্লাহকে সিজদা করে।