১
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি নূরের তৈরি
লেখকঃ শাইখ আব্দুর রাকীব (মাদানী) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫
প্রথম কারণ: অতিরিক্ত সম্মাান প্রদর্শন ।
নূরী ভাইদের যুক্তি হচ্ছে, যে নবী শেষ নবী, যিনি সারা বিশ্বের নবী, যিনি নবীদের সাইয়্যেদ বা প্রধান, যাঁর প্রতি স্বয়ং আল্লাহ তাআলা ও ফেরেস্তাগণ দরূদ পড়েন এবং উম্মতকেও দরূদ ও সালাম প্রেরণ করার নির্দেশ দেন, কিয়ামতের ভয়াবহ দিবসে য়িনিই হিসাব-কিতাবের জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করার সম্মান লাভ করবেন, যিনিই জান্নাতীদের জন্য জান্নাতের দরজা খুলবেন, যিনিই গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবেন, আল্লাহ তাআলা যাঁকে হাবীব বলেছেন, যিনি আরোও অসংখ্য গুণাবলী এবং সম্মানের অধিকারী, তিনি আবার আদম সন্তানের মত মাটির কিভাবে হবেন? তাদের জ্ঞান-গরীমা বলে: নূর বা জ্যোতি মাটির চেয়ে উত্তম। তাই তিনি নূরের অন্যান্য লোকদের মত মাটির নয়।