১
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি নূরের তৈরি
লেখকঃ শাইখ আব্দুর রাকীব (মাদানী) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৭
প্রতিপক্ষের তৃতীয় দলীলঃ নবীজীর ছায়া ছিলনা
আসলে এটি দলীল নয় বরং একটি যুক্তি বা সংশয় মাত্র। তারা বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাধারণ বস্তুর মত ছায়া হতনা। এ থেকে প্রমাণ হয় যে, তিনি নূরের তৈরী। কারণ নূর বা জ্যোতির ছায়া হয়না।