১
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি নূরের তৈরি
লেখকঃ শাইখ আব্দুর রাকীব (মাদানী) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৯
নবীর ছায়ার প্রমাণঃ
হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা আল্লাহর রাসূল এক সফরে ছিলেন। সাথে ছিলেন সাফিয়্যাহ ও যয়নব। সাফিয়্যাহ নিজের উট হারিয়ে ফেলেন। যয়নব (রাযিঃ) এর কাছে ছিল অতিরিক্ত কিছু উট। তাই নবী (সাঃ) যয়নবকে বলেন, সাফিয়্যার উট নিখোঁজ হয়ে গেছে। তুমি যদি তাকে তোমার একটি উট দিয়ে সাহায্য করতে তো ভাল হত! উত্তরে যয়নব বলেন: হুঁ! আমি ঐ ইহুদীর মেয়েকে উট দেব! (অর্থাৎ তিনি দিতে অস্বীকার করেন এবং সাফিয়্যাহ (রাযিঃ) কে ইহুদী সন্তান বলে কটুক্তি করেন। কারণ তিনি ইসলাম গ্রহণের পূর্বে ইহুদীয়া ছিলেন।) এই কটুক্তির কারণে নবী (সাঃ) যয়নবের সাথে মেলামেশা বন্দ করে দেন। জিলহজ্জ এবং মুর্হারম দুই কিংবা তিন মাস ধরে তার সাথে সাক্ষাৎ করা থেকে বিরত থাকেন। যয়নব (রাযিঃ) বলেন: আমি নিরাশ হয়ে পড়ি এমনকি শয়নের খাটও সরিয়ে নেই। এমনি এক সময় দিনের শেষার্ধে, নিজেকে রাসূল (সাঃ) এর ছায়ার মধ্যে পাই। তিনি আমার দিকে এগিয়ে আসছিলেন। আরবী শব্দগুলো এইরূপঃ
” إذا أنا بظلِّ رسول الله صلى الله عليه و سلم مُقْبِلٌ “
( رواه أحمد والطبراني في الأوسط و ابن سعد في الطبقات الكبرى )
[ মুসনাদে আহমদ, ৬/১৬৪-১৮২, আত্ ত্বাবাকাত আল্ কুবরা, ৮/১০০, এবং ত্বাবারানী তাঁর আওসাত গ্রন্থে )
আল্লাহর রাসূলের স্ত্রী যয়নব (রাযিঃ) রাসূলের ছায়া দেখতে পান। এখন বলুন, আপনাদের কথা নেব না নবী (সাঃ) এর স্ত্রী মা যয়নবের কথা নেব?
বর্ণনাটি স্পষ্ট তবে পাঠক ভাইদের উদ্দেশ্যে একটু উদাহরণ সহ বুঝিয়ে দেয়া ভাল মনে করছি। যয়নব (রাযিঃ) এর ঘটনাটি আমরা ভালভাবে উপলব্ধি করতে পারি, নিজেদের ছোট-খাটো ঘটণাবলীর মাধ্যমে। যেমন অনেক সময় মানুষ অন্যমনস্ক হয়ে বসে থাকে। কোন কিছু গভীর ভাবে চিন্তা করে। এমন সময় কেউ পার্শ্বে চলে এলেও টের পাওয়া যায়না। কিন্তু কেউ যদি রোদের মধ্যে বসে থাকে আর হঠাৎ ছায়া হয়ে যায় কিংবা কোন কিছু তাকে স্পর্শ করে, তাহলে অন্যমনস্কতা ভেঙ্গে যায়। চমকে উঠে এবং এদিক ওদিক তাকায়। ঠিক এমনটাই ঘটেছিল হযরত যয়নবের বেলায়। বেখেয়াল অবস্থায় হঠাৎ ছায়া দেখতে পেয়ে উপরে তাকান। দেখেন সেটা নবীর ছায়া এবং তিনি (সাঃ) তার দিকে এগিয়ে আসছেন। যয়নব (রাযিঃ) আনন্দ বোধ করেন।