১
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি নূরের তৈরি
লেখকঃ শাইখ আব্দুর রাকীব (মাদানী) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২৮
পর্যালোচনাঃ-
নূরী ভাইদের পূর্বসূরী আলেম-উলামাগণ এ ধরণের কোন কথা বলেছেন কিনা আমার জানা নেই। তবে বর্তমান যুগের অনেক নামধারী আলেমকে সাধারণ মানুষকে এ যুক্তি দ্বারা বিভ্রান্ত করতে দেখা যায়। যারা এ যুক্তি পেশ করে আনন্দ এবং গর্ব বোধ করে, তাদের প্রশ্ন করা ভাল যে, ভাই আপনি কি নবী (সাঃ) কে দেখেছেন? স্বভাবতঃ উত্তর আসবে, না। এবার তাকে জিজ্ঞেস করুন: তাহলে তাঁর ছায়া ছিল কি ছিলনা আপনি কি করে জানলেন? অর্থাৎ আপনার কথা গ্রহণীয় নয়। এ বিষয়ে যাঁদের কথা গ্রহণীয় তাঁরা হলেন সাহাবায়ে কিরাম, যাঁরা নবী (সাঃ) কে দেখেছেন এবং তাঁর সাথে থেকেছেন। তাই চলুন সাহাবাদের কিছু বর্ণনা এ বিষয়ে পাওয়া যায় কি না খোঁজে দেখি।