১
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি নূরের তৈরি
লেখকঃ শাইখ আব্দুর রাকীব (মাদানী) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২২
একটি দেশীয় কথা
আমরা বিষয়টি প্রচলিত ভাষার মাধ্যমেও বুঝতে পারি। আমরা বাংগালীরা বলে থাকি ‘‘সোনার বাংলা’’। বিশেষ করে কবিরা এই ধরনের বাক্য কবিতায় বেশি ব্যবহার করে থাকেন। এখন কথা হল ‘‘সোনার বাংলা’’ কথাটির অর্থ কি এই যে, বাংলার দেশটি সোনার তৈরী ? না, তবে বাংলার সৌন্দর্য এবং বাংলার প্রতি ভালবাসাকে সোনার সাথে তুলনা করা হয়েছে। তেমনি নবী (সাঃ) এর দ্বারা আরববাসীর অন্ধকারাচ্ছন্ন জীবন যাত্রা, আলোয় পরিণত হয়েছিল বলে তাঁকে নূর বা আলো বলা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি নূরের সৃষ্ট ছিলেন না।