১
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি নূরের তৈরি
লেখকঃ শাইখ আব্দুর রাকীব (মাদানী) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৭
তৃতীয় দলীলঃ- হযরত আব্দুল্লাহ বিন মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত
তিনি বলেন: একদা নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যোহরের নামায চার রাকাআতের পরিবর্তে পাঁচ রাকাআত পড়ালেন। নামায শেষে এক সাহাবী তাঁকে জিজ্ঞাসা করেন: নামায কি আল্লাহর পক্ষ হতে বেশী করে দেওয়া হয়েছে? নবী (সাঃ) অন্য সাহাবাদের বলেন: কি ব্যাপার সে কেন এই প্রশ্ন করছে? উত্তরে তাঁরা বলেন: আপনি পাঁচ রাকাআত নামায পড়িয়েছেন তাই সে জিজ্ঞাসা করছে। তখন তিনি (সাঃ) সালামের পর দুটি সিজদা করেন। অপর এক বর্ণনায় এসেছে, নবী (সাঃ) বলেনঃ
” إنّما أنا بشرٌ أنسى كما تنسَون، فإذا نسيتُ فذكِّرونى ”( مسلم )
অনুবাদ: ‘‘আমি একজন মানুষ। তোমরা যেমন ভুলে যাও, আমিও তেমন ভুলে যাই। তাই আমি যদি ভুলে যাই, তোমরা আমাকে স্মরণ করিয়ে দেবে।’’ [মুসলিম,আল মাসাজিদ, হাদীস নং ১২৭৪]
বর্ণিত হাদীসে নবী (সাঃ) বলেন: আমি মানুষ এবং যেমন মানুষ ভুলে তেমন আমিও ভুলে যাই। বুঝা গেল, তিনি মানুষ ছিলেন এবং মানুষের স্বভাবও তাঁর মধ্যে বিদ্যমান ছিল, তাই মানুষ যা দ্বারা তৈরী তিনিও তা দ্বারা তৈরী ছিলেন।