১
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি নূরের তৈরি
লেখকঃ শাইখ আব্দুর রাকীব (মাদানী) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৮
চতুর্থ দলীলঃ- উম্মে সালামাহ হতে বর্ণিত
তিনি বলেনঃ
” إن رسول الله صلى الله عليه وسلم سمع خصومةً بباب حجرتِه، فخرج إليهم فقال : إنما أنا بشر و إنه يأتينى الخصم فلعلّ بعضكم أن يكون أبلغ من بعض فأحسب أنه صادق فأقضى له بذالك، فمن قضيت له بحق مسلم، فإنما هى قطعة من النار فليأخذها أو ليتركها “( البخارى والمسلم )
একদা নবী (সঃ) তাঁর দরজার নিকট ঝগড়ার শব্দ শুনতে পেলেন। তিনি ঘর থেকে বেরিয়ে এসে বললেন:‘‘ আমি একজন মানুষ, আমার কাছে বিবাদীরা ফয়সলা নিতে আসে। তাদের মধ্যে কেউ অন্যের চেয়ে স্পষ্ট ভাষী হয়। (গচ্ছিত আকারে সুন্দর ভাবে মিষ্টি ভাষায় কথা বলে) শুনে আমার ধারণা হয় সেইই সত্য, তাই তার পক্ষে ফয়সলা দেই। এরকম ফয়সালা দিতে গিয়ে কোন মুসলিম ব্যক্তির হক যদি অন্যের পক্ষে চলে যায়, তাহলে মনে রাখবে, সেটি হচ্ছে জাহান্নামের আগুনের একটি টুকরো। সুতরাং সে তা গ্রহণ করুক বা প্রত্যাখ্যান করুক।’’ [বুখারী, মাযালিম,হাদীস নং ২৪৫৮, মুসলিম, আকযিয়াহ, হাদীস নং ৪৪৭৫]
এ হাদীস থেকেও প্রমাণিত হয় যে, নবী (সাঃ) মানুষ ছিলেন। তাই মানুষ যা দ্বারা তৈরী, তিনিও তা দ্বারা তৈরী ছিলেন।