hadith book logo

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি নূরের তৈরি

লেখকঃ শাইখ আব্দুর রাকীব (মাদানী) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৩

প্রতিপক্ষের দ্বিতীয় দলীলঃ

নবী (সাঃ) কে নূরের তৈরী প্রমাণ করার জন্য প্রায় সময় প্রতিপক্ষের আলেমগণ একটি জাল হাদীস পেশ করে থাকেন। হাদীসটি নিুরূপঃ

” عن جابر بن عبد الله رضى الله عنه قال : قلت يا رسول الله ! بأبى أنت و أمى أخبرنى عن أوّل شىء خلقه الله تعالى قبل الأشياء، قال : يا جابر ! إنّ اللهَ خَلَقَ قَبْلَ الأشياء،نورَ نَبِيِّكَ مِن نورِهِ، فجعَلَ ذلك النور يدور بالقدرةِ حيثُ شاء الله، و لم يَكُنْ فى ذلك الوقت لَوحٌ ولا قلمٌ ولاجنَّةٌ ولانارٌ ولا ملكٌ ولا سماءٌ ولا أرضٌ ولا شمسٌ ولا قمرٌ ولا جَنِّىٌ ولا إنسىٌ ” ( موضوع )

অনুবাদঃ জাবের বিন আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন: একদা আমি রাসূল (সাঃ) কে জিজ্ঞাসা করি, হে আল্লাহর রাসূল! আপনার প্রতি আমার বাবা-মা কুরবান হোক, আল্লাহ তাআলা সব কিছুর আগে কি সৃষ্টি করেন? নবী (সাঃ) বলেন: ‘‘ হে জাবের! আল্লাহ তাআলা সমস্ত বস্তুর পূর্বে তাঁর নূর দ্বারা তোমার নবীর নূরকে সৃষ্টি করেন। তারপর সেই নূর নিজ ক্ষমতায় আল্লাহর আদেশে যেখানে সেখানে ঘুরে বেড়ায়। সেই সময় লউহ, কলম, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, আসমান-যমীন, সূর্য-চন্দ্র, জিন, মানুষ কোন কিছুই ছিলনা।’’

এই হাদীসে নবী (সাঃ) বলেনঃ আল্লাহ সবার আগে নিজ নূর হতে নবীর নূরকে তৈরী করেন, যা দ্বারা বুঝা যায় নবীজী নূরের তৈরী।