১
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি নূরের তৈরি
লেখকঃ শাইখ আব্দুর রাকীব (মাদানী) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২০
তৃতীয় অধ্যায় প্রতিপক্ষের দলীলসমূহ এবং পর্যালোচনা
বেইনসাফী হবে যদি আমি প্রতিপক্ষের দলীলসমূহের বর্ণনা না দেই। তাই তাদের বিশেষ কয়েকটি দলীল উল্লেখ করব এবং আসলে সে গুলো দলীল না সংশয় তার একটু পর্যালোচনা করব ইনশাআল্লাহ। তার আগে পাঠক ভাইদের জ্ঞাতার্থে বলে দেয়া ভালো মনে করছি যে, আসলে দলীল কাকে বলে? আমাদের জানতে হবে। শরীয়তী বিষয়ে দলীল প্রমাণ হচ্ছে, মহান আল্লাহর বাণী এবং নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর সহীহ বা বিশুদ্ধ হাদীস। মাউযূ (জাল) যয়ীফ (দুর্বল) হাদীস কখনও দলীল হতে পারেনা। আর বিশেষ করে এই বিষয়টির সম্পর্ক আকীদার সাথে আমলের সাথে নয়। তাই এ ক্ষেত্রে সহীহ অকাট্ট দলীল থাকতে হবে। একই ভাবে কুরআন-হাদীসের দলীল মযুদ থাকা সত্ত্বেও বিবেক-বুদ্ধি, অনুমান বা রায় কিয়াস দ্বারা ঢিল ছুড়া কথা-বার্তা কখনও দলীল নয় বরং ওসব হচ্ছে কুরআন ও হাদীসের সাথে বেআদবী। অনুরূপ ভাবে ব্যক্তিগত মত বা দাবির পক্ষে যে দলীল পেশ করা হবে সেটাও হতে হবে স্পষ্ট। অস্পষ্ট দলীল গৃহীত হবেনা।