১
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি নূরের তৈরি
লেখকঃ শাইখ আব্দুর রাকীব (মাদানী) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩
প্রথম অধ্যায় নবী (সা:) নূরের তৈরী কারা বলেন ?
আমাদের দেশে এক প্রকার লোক দেখা যায়, যারা আলেম উলামাদের বেশে থাকে। নিজেকে আহ্লুস্ সুন্নাহ ( সুন্নী ) বলে পরিচয় দেয়। উপমহাদেশে তাদের ব্রেলী বলা হয় কারণ তাদের মতবাদের উস্তাদ হচ্ছেন সাইয়্যেদ আহমেদ রেযা ব্রেলভী সাহেব। তিনি ব্রেলী শহরের তাই তাদেরকে ব্রেলভী বলে জানা যায়। কেউ কেউ তাদেরকে সূফী-দরবেশ নামেও জানেন, যেমন আরবী ভাষীয় ভাইয়েরা। সহজ সরল ভাবে তাদের জানতে হলে এতটুকু জানাই যথেষ্ট যে, যারা পীর মুরীদীকে বিশ্বাস করে, যাদের ধারনা পীরই হচ্ছেন সব কিছু, পীরের উসীলা বা মাধ্যম ছাড়া আল্লাহর কাছে আমল কবূল হয়না, তারাই হচ্ছে ঐ শ্রেণীর আলেম। তাই দেখা যায়, কোনো কোনো পীর তাদের লম্বা পাগড়ী ভক্তদের ধরিয়ে বায়আত বা শপথ বাক্য পাঠ করান। ভক্তরা আনন্দে অঙ্গীকার করে। অঙ্গীকার রক্ষা করা হয় কি হয়না সেটা পরের কথা। এই প্রকার লোকদের নিকট থেকে জম্ম নিয়েছে এই আকীদা বা বিশ্বাসের। নবী মুহাম্মদ (সা:) যিনি আদম সন্তান, যিনি নবীদের প্রধান, অন্যান্য মানব সন্তানের মত যাঁর বাবা মা ছিলেন, যিনি খাওয়া-দাওয়া করতেন, বাজার-ঘাট যেতেন, বিবাহ-শাদী করেছিলেন, আনন্দমুহুর্তে খুশী হতেন, দুঃখ-কষ্টের সময় মর্মাহত হতেন, অর্থাৎ একজন মানবের মধ্যে যা কিছু গুণাগুণ থাকে সব কিছুই তাঁর মধ্যে ছিল, তা সত্ত্বেও তিনি নাকি মানুষের মত মাটির তৈরী না হয়ে নূর বা জ্যোতির তৈরী। তাও আবার আল্লাহর সত্তার নূর দ্বারা তৈরী অন্য নূরের নয়।
মোট কথা উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে দুর্ভাগ্যবশতঃ যত সব ফের্কা বা দল দেখা যায় তার মধ্যে ব্রেলভী বা পীর পন্থিরাই কেবল এই আকীদাহ বা বিশ্বাস রাখে এবং এরাই হচ্ছে এই মতবাদের জনক।
মোট কথা উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে দুর্ভাগ্যবশতঃ যত সব ফের্কা বা দল দেখা যায় তার মধ্যে ব্রেলভী বা পীর পন্থিরাই কেবল এই আকীদাহ বা বিশ্বাস রাখে এবং এরাই হচ্ছে এই মতবাদের জনক।