hadith book logo

ফিতনাতুত-তাকফীর

লেখকঃ শায়খ নাসিরুদ্দীন আলবানী (রহ), শায়খ আব্দুল্লাহ বিন বায (রহ), শায়খ সফিউর রহমান মুবারকপুরী (রহ), বিভিন্ন মুফাসসির ও মুহাদ্দিসদের (রহ) উদ্ধৃতি • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

ইমাম ইবনুল বাত্তাহ (রহ) (মৃত : ৩৬৭ হি :)

ذكر فى ’’ الابانة ‘‘(٢/ ٧٢٣ ) : ’’ باب ذكر الذنوب التى تصير بصاحبها إلى كفر غَيْر خارج به من الْملة ‘‘. وذكر ضمن هذا الباب : الْحكم بغير ما أنزل الله، وأورد آثار الصحابة والتابعين على أنه كفر أصغر غيْر ناقل من الْملة

ইমাম ইবনুল বাত্তাহ (রহ) তাঁর ‘‘আল-ইবানাহ’’ (২/৭২৩)-এ একটি অনুচ্ছেদ এভাবে লিখেছেন : ‘‘ঐ সমস্ত গোনাহর বর্ণনা যা সংঘটিত হওয়ার দ্বারা ঐ কুফরের স্তরে নিয়ে যায়, যার দ্বারা মিল্লাত থেকে বহিষ্কার হয় না।’’ এই অনুচ্ছেদের অধীনস্থ আলোচনা প্রসঙ্গে তিনি লিখেছেন : (এই গুনাহর মধ্যে) ‘‘হুকুম বি গয়রি ম-আনযালাল্লাহ’’-ও অন্যতম। এ সম্পর্কে সাহাবী (রা) ও তাবেঈদের (রহ) আসার সংরক্ষিত আছে যে, এটা কুফরে আসগার- যা মিল্লাতে ইসলামিয়াহ থেকে খারিজ করে না।