hadith book logo

ফিতনাতুত-তাকফীর

লেখকঃ শায়খ নাসিরুদ্দীন আলবানী (রহ), শায়খ আব্দুল্লাহ বিন বায (রহ), শায়খ সফিউর রহমান মুবারকপুরী (রহ), বিভিন্ন মুফাসসির ও মুহাদ্দিসদের (রহ) উদ্ধৃতি • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

ইমাম ইবনুল জাওযী (রহ) (মৃত : ৫৯৭ হি :)

قال فى ’’ زاد الْمسير في علم التفسير ‘‘ (٢/ ٣٦٦ ) : أن من لَم يَحكم بِما أنزل الله جاحدا له وهو يعلم أن الله أنزله كما فعلت اليهود فهو كافر ومن لَم يَحكم به ميلاً إلَى الْهوى من غيْر جحود فهو ظالِم وفاسق وقد روى علي بن أبي طلحة عن ابن عباس أنه قال من جحد ما أنزل الله فقد كفر ومن أقر به ولَم يَحكم به فهو فاسق وظالِم

ইমাম ইবুনল জাওযী (রহ) তাঁর ‘‘যাদুল মাসীর ফি ইলমুত তাফসীর’’ (২/৩৬৬)-এ বলেন : ‘‘যে আল্লাহ তাআলা’র নাযিলকৃত বিধানের বিরোধী ফায়সালা অস্বীকৃতির সাথে করে, অথচ জানে যে এটা আল্লাহ নাযিল করেছেন- যেভাবে ইয়াহুদীরা করেছিল, তাহলে সে কাফির। আর যে ব্যক্তি নিজের নাফসের অপবিত্রতার জন্য আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা করে না, অথচ তার এ ব্যাপারটির অস্বীকৃতির পর্যায়েও নেই, তবে সে যালিম ও ফাসিক্ব। কেননা আলী বিন আবী তালহা (রহ) ইবনু আব্বাস (রা) থেকে বর্ণনা করেছেন : যে আল্লাহর নাযিলকৃত বিধান جحود (অস্বীকার) করে সে কাফির। পক্ষান্তরে যে তা স্বীকার করে কিন্তু সে অনুযায়ী ফায়সালা করে না, সে যালিম, ফাসিক্ব।’’