hadith book logo

সূরা ফাতিহা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২১

الْعَالَمِيْنَ (‘আলামীন) শব্দের অর্থ

الْعَالَمِيْنَ (‘আলামীন) শব্দটি عَالَمٌ (‘আলামুন) শব্দের বহুবচন, যার অর্থ হচ্ছে জগতসমূহ। আর এটি عَلَامَةٌ (‘আলামাতুন) শব্দ থেকে নির্গত হয়, যার অর্থ হচ্ছে- আলামত বা চিহ্ন। যেহতেু পৃথিবীর সকল জিনিস আলস্নাহর অসিত্মত্বের উপর একেকটি নিদর্শন স্বরূপ, তাই এই সারা বিশ্বকে الْعَالَمِيْنَ (‘আলামীন) বলা হয়।

অত্র আয়াতে الْعَالَمِيْنَ (‘আলামীন) শব্দ দ্বারা উদ্দেশ্য হচ্ছে, তিনি কেবল কোন বিশেষ জিনিস বা প্রাণী বা দেশের মালিক নন। বরং এই পৃথিবীতে প্রকাশ্য অথবা গোপন যা কিছু আছে তিনি সবকিছুর মালিক, প্রতিপালক ও ব্যবস্থাপক।

সূরা ফাতিহার প্রথম আয়াতে আলস্নাহর প্রশংসিত হওয়া ও তাঁর একক পালনকর্তা হওয়ার মধ্য দিয়ে তাঁর একত্ববাদ বা তাওহীদে রম্নবূবিয়্যাত সুন্দরভাবে ফুটে উঠেছে। সাথে সাথে رَبُّ الْعَالَمِيْنَ বলার মাধ্যমে সৃষ্টিজগতের সবকিছুর উপরে আলস্নাহর রম্নবূবিয়্যাতের ব্যাপকতা বর্ণনা করা হয়েছে।