১
সূরা ফাতিহা
লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩০
আলস্নাহর নিকট সাহায্য প্রার্থনা
اَلْإسْتِعَانَةُ (আল-ইসতি‘আনা) এর সংজ্ঞা :
اَلْإسْتِعَانَةُ (আল-ইসতি‘আনা) শব্দটি باب استفعال এর মাসদার। এটি عَوْنٌ (‘আওনুন) শব্দ থেকে উদগত। এর অর্থ হচ্ছে, সাহায্য কামনা করা। ইসলামী পরিভাষায়, সকল কাজে আলস্নাহর নিকট শক্তি, সামর্থ ও ক্ষমতা কামনা করাকেই إسْتِعَانَةْ (ইসতি‘আনা) বলা হয়। আলস্নাহ তা‘আলা বলেন,
﴿وَاسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلَاةِ﴾
তোমরা ধৈর্য ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। (সূরা বাকারা- ৪৫)
অত্র আয়াতে এটা বুঝাতে গিয়েই আলস্নাহ তা‘আলা نَسْتَعِيْنَ (নাসতা‘ঈন) শব্দ ব্যবহার করেছেন।
عِبَادَةٌ (ইবাদাত)-কে إسْتِعَانَةٌ (ইসতি‘আনা) এর পূর্বে আনার কারণ :
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِيْنُ এই আয়াতে عِبَادَةٌ (ইবাদাত)-কে إسْتِعَانَةٌ (ইসতি‘আনা) এর পূর্বে আনা হয়েছে। কেননা عِبَادَةٌ (ইবাদাত) হচ্ছে إسْتِعَانَةٌ (ইসতি‘আনা) তথা সাহায্য পাওয়ার অসীলা। আর অসীলা সর্বদা পূর্বে এসে থাকে। অন্যদিকে عِبَادَةٌ (ইবাদাত) হচ্ছে কাজ এবং إسْتِعَانَةٌ (ইসতি‘আনা) তার পুরস্কার। আর পুরস্কার সর্বদা কাজের পরেই হয়ে থাকে।
عِبَادَةٌ (ইবাদাত)-কে إسْتِعَانَةٌ (ইসতি‘আনা) এর সাথে মিলানোর কারণ :
উক্ত আয়াতে إسْتِعَانَةٌ (ইসতি‘আনা)-কে عِبَادَةٌ (ইবাদাত) এর সাথে মিলানোর কারণ হচ্ছে, ইবাদাত আলস্নাহর নৈকট্য লাভের মাধ্যম। আর ইবাদাত করার জন্য আলস্নাহর সাহায্যের প্রয়োজন।