hadith book logo

সূরা ফাতিহা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৭

اَلْهِدَايَةُ (আল হিদায়ত) শব্দের ব্যাখ্যা

اَلْهِدَايَةُ (আল-হিদায়াতু) শব্দটি هدى মূল অক্ষর থেকে বাবে ضَرَبَ এর মাছদার। এর অর্থ হচ্ছে, পথ প্রদর্শন করা, রাসত্মা দেখিয়ে দেয়া। এর দু’টি পর্যায় রয়েছে। যেমন-

১. إرَائَةُ الطَّرِيْقِ إلٰى الْمَطْلُوْبِ তথা উদ্দেশ্যস্থলে পৌঁছার পথ দেখিয়ে দেওয়া। এ হিসেবে কুরআন-হাদীস, নবী, রাসূলগণ ও তাদের উত্তরসূরীগণ হচ্ছেন, هَادِى তথা পথ প্রদর্শক।

২. اَلْإيْصَالُ إلٰى الْمَطْلُوْبِ তথা একেবারে উদ্দেশ্যস্থলে পৌঁছিয়ে দেয়া। এ ধরনের হেদায়াত কেবল আলস্নাহর জন্য খাস। আলস্নাহ তা‘আলা বলেন,

﴿اِنَّكَ لَا تَهْدِيْ مَنْ اَحْبَبْتَ وَلٰكِنَّ اللهَ يَهْدِيْ مَنْ يَّشَآءُۚ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ﴾

তুমি যাকে ভালোবাস, ইচ্ছা করলেই তাকে সৎপথে আনতে পারবে না। তবে আলস্নাহ যাকে ইচ্ছা সৎপথে আনয়ন করেন। আর সৎপথ অনুসারীদের সম্পর্কে তিনিই ভালো জানেন’’। (সূরা ক্বাসাস- ৫৬)

وَاللهُ يَهْدِيْ مَنْ يَّشَآءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيْمٍ

আলস্নাহর যাকে ইচ্ছা তাকে সঠিক পথ প্রদর্শণ করেন। ( সুরা নুর-৪৬

উলেস্নখ্য যে, শাব্দিক অর্থে দিক থেকে হেদায়াত বলতে ভালো-মন্দ উভয় প্রকার হেদায়াতকেই বুঝানো হয়ে থাকে। যেমন- আলস্নাহ তা‘আলা বলেন,

﴿وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ﴾

আর আমরা কি তাকে (ভাল ও মন্দ) দুটি পথই দেখাইনি? (সূরা বালাদ- ১০)

তবে এখানে اَلْهِدَايَةُ (আল-হিদায়াতু) অর্থ সুপথ প্রদর্শন ও তার তাওফীক কামনা করা। আলস্নাহ তা‘আলা তাঁর রাসূলকে বলেন,

﴿وَإِنَّكَ لَتَهْدِيْ إِلَى صِرَاطٍ مُسْتَقِيْمٍ﴾

নিশ্চয়ই তুমি সরল পথ প্রদর্শন করে থাক। (সূরা শূরা- ৫২)

অনুরূপভাবে জান্নাতবাসীরা আলস্নাহর প্রশংসা করে বলবে,

﴿الْحَمْدُ للهِ الَّذِيْ هَدَانَا لِهَذَا وَمَا كُنَّا لِنَهْتَدِيَ لَوْلاَ أَنْ هَدَانَا اللهُ﴾

যাবতীয় প্রশংসা আলস্নাহর জন্য, যিনি আমাদেরকে এর পথ প্রদর্শন করেছেন। আর আলস্নাহ আমাদের হেদায়াত না করলে আমরা হেদায়াতপ্রাপ্ত হতাম না। (সূরা আ‘রাফ- ৪৩)