hadith book logo

সূরা ফাতিহা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৮

হেদায়াত এর প্রকারভেদ

আলস্নাহ তা‘আলা স্বীয় বান্দাদেরকে দু’ভাবে হেদায়াত করে থাকেন। সেগুলো হলো :

১. ইলমের হেদায়াত :

প্রথমত আলস্নাহ তা‘আলা বন্দাকে ইলম প্রদান করার মাধ্যমে হেদায়াত প্রদান করেন। আর তা হচ্ছে মহাগ্রন্থ আল কুরআন। যেমন-আলস্নাহ তা‘আলা বলেন,

هُدًى لِلْمُتَّقِينَ

এটি মুত্তাক্বীদের জন্য হেদায়াত স্বরূপ। (সূরা বাক্বারাহ- ২)

অন্য আয়াতে বলেন,

هُدًى لِلنَّاسِ

মানবজাতির জন্য হেদায়াত। (সূরা বাক্বারাহ- ১৮৫)

অপর আয়াতে বলেন,

يَهْدِيْ اِلَى الْحَقِّ وَ اِلَى طَرِيْقٍ مُسْتَقِيْمٍ

এটা মানুষকে সঠিক এবং সোজাপথ দেখায়। ( সুরা আহকাফ-৩০)

অত্র আয়াত দুটিতে আলস্নাহ তা‘আলা কুরআনকে হেদায়াত হিসেবে সাব্যসত্মকরেছেন। আর কুরআনই হচ্ছে সকল জ্ঞানের আধার। তাছাড়া হেদায়াত পাওয়ার জন্য জ্ঞানের প্রয়োজনীয়তাই সবচেয়ে বেশি। অন্যথায় হেদায়াত পাওয়া সম্ভব নয়।

২. ইলম অনুযায়ী আমল করার তাওফীক লাভের হেদায়াত :

কোন ব্যক্তি কেবল ইলমের হেদায়াতের মধ্যেমেই পরিপূর্ণ হেদায়াত লাভ করতে পারে না। তার জন্য প্রয়োজন উক্ত ইলম অনুযায়ী আমল করা। আলস্নাহ তা‘আলা যখন কোন বান্দাকে উক্ত আমল করার তাওফীক দান করেন, তখন সে-ই পরিপূর্ণ হেদায়াতপ্রাপ্ত হয়।