hadith book logo

সূরা ফাতিহা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

সূরা ফাতিহার বৈশিষ্ট্য

সূরা ফাতিহার অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। নিম্নে এ ব্যাপারে আলোকপাত করা হলো :

১. সূরা ফাতিহাতে রয়েছে সাতটি আয়াত, যার বার বার পাঠ করা হয়।

২. এ সূরাটিই হচেছ রাসূলুলস্নাহ (সাঃ) এর উপর অবতীর্ণ সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা।

৩. এ সূরাটিই হচ্ছে সম্পূর্ণ কুরআনের সারমর্ম।

৪. কুরআনের সূরাসমূহ বিন্যাসের দিক থেকে এটিই হচ্ছে সর্বপ্রথম সূরা।

৫. কুরআনের সরাসমূহের মধ্যে এটিই হচ্ছে সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা।

৬. এর প্রথমে রয়েছে আলস্নাহর প্রশংসা, মাঝখানে রয়েছে নিষ্ঠা বা আমত্মরিকতা ও শেষে রয়েছে দু‘আ বা প্রার্থনা।

৭. আলস্নাহ তা‘আলা সূরাটিকে রাসূলুলস্নাহ (সাঃ) এর জন্য বড় ধরনের অনুগ্রহ হিসেবে দান করেছেন।

৮. এ সূরাটিতে আলস্নাহ তা‘আলা তাঁর বান্দাদেরকে তাঁর কাছে মুনাজাত করার ও তাঁর সঙ্গে কথা বলার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন।

৯. এ সূরাকে সালাতের প্রত্যেক রাকআতে পাঠ করা হয়।