hadith book logo

সূরা ফাতিহা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩৫

আমাদেরকে সরল পথ প্রদর্শন করম্নন

اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَ

ইহ্দিনাস্ সিরা-ত্বাল্ মুসত্মাক্বীম

আপনি আমাদেরকে সরল পথ প্রদর্শন করম্নন।

এ আয়াতে হেদায়াত লাভের দু‘আ শিখনো হয়েছে। কেননা এটিই হচ্ছে সবচেয়ে গুরম্নত্বপূর্ণ দু‘আ। মানুষ আলস্নাহর কাছে যে বিষয়েই দু‘আ করে থাকে, তার মূল উদ্দেশ্য থাকে হেদায়াত। আলস্নাহ তা‘আলা যাকে হেদায়াত করেন, তাকেই ঈমান করার এবং এর উপর অটল থাকার তাওফীক দান করেন। অতঃপর বান্দা এর উপর ভিত্তি করেই পরকালীন সফলতা লাভ করতে সক্ষম হয়। এ কারণেই শয়তান সর্বদা হেদায়াত থেকে দূরে রাখার চেষ্টা করে। তাই আমাদেরকে সর্বদা হেদায়ত তথা সরল-সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য আলস্নাহর কাছে প্রার্থনা করতে হবে।

সুতরাং অত্র আয়াতের মর্মকথা হলো, তুমি আমাদেরকে ইসলামের সরল-সঠিক পথ প্রদর্শন করো, যা আমাদেরকে তোমার নিকট পৌঁছে দেয় এবং জান্নাতের সন্ধান দেয়।