hadith book logo

সূরা ফাতিহা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১

সাহায্য চাওয়ার প্রকৃত অর্থ :

সাধারণত إسْتِعَانَةٌ (ইসতি‘আনা) শব্দের অর্থ হচ্ছে, সাহায্য চাওয়া। কিন্তু প্রকৃতপক্ষে এর অর্থ হবে, কোন বিষয়ে একেবারে অপারগ হয়ে সাহায্য চাওয়া। অনুরূপভাবে কোন বিষয়ে আলস্নাহ তা‘আলার কাছে সাহায্য চাওয়া তখনি যথার্থ হবে, যখন উক্ত বিষয়ে প্রথমে নিজে চেষ্টা করবে। সুতরাং কেউ যদি জান্নাত লাভের কোন চেষ্টাই না করে এবং বলে যে, হে আলস্নাহ! আমাকে জান্নাতুল ফেরদাউস দান করম্নন অথবা কেউ যদি আলস্নাহর আদেশ-নিষেধসমূহ মেনে না চলে এবং বলে যে, আমি আলস্নাহকে ভয় করি অথবা কেউ যদি কোন হারাম কাজে লিপ্ত থাকে এবং বলে যে, হে আলস্নাহ! আমাকে সাহায্য করম্নন অথবা কেউ যদি সূদের উপর ভিত্তি করে ব্যবসা করে এবং দু‘আ করে যে, হে আলস্নাহ! আমার ব্যবসায় সাফল্য দান করম্নন অথবা কেউ যদি তাগুতের আনুগত্য করে এবং দু‘আ করে যে, হে আলস্নাহ! আমাকে সাহায্য করম্নন- তাহলে এগুলো আলস্নাহর সাথে উপহাস করা ছাড়া আর কিছুই নয়। আর এগুলো কখনো إسْتِعَانَةٌ (ইসতি‘আনা) হতে পারে না।

অতএব উক্ত আয়াতটিতে আলস্নাহ তা‘আলা আমাদেরকে শুধু তাঁর কাছে সাহায্য চাইতেই বলেননি, বরং এ কথা বুঝিয়ে দিয়েছেন যে, আগে তোমরা নিজেরা যথাসাধ্য চেষ্টা করো, তারপর আলস্নাহর কাছে সাহায্য চাও। তাহলে উক্ত সাহায্য চাওয়াটা যথার্থ হবে এবং আলস্নাহ তা‘আলার কাছে গ্রহণযোগ্যও হবে।