hadith book logo

সূরা ফাতিহা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৮

ইবাদাত এর অর্থ

عِبَادَةٌ (ইবাদাত) শব্দটি বাবে نَصَرَ এর মাছদার। এটি عَبْدٌ (‘আবদুন) শব্দ থেকে উদগত। এর শাব্দিক অর্থ হচ্ছে, আনুগত্য করা, বিনয়ী হওয়া, বিনয় প্রকাশ করা ইত্যাদি। অর্থাৎ চরম আনুগত্য ও বিনয়ী হওয়াকে ইবাদত বলা হয়।

আর ইসলামী পরিভাষায় عِبَادَةٌ (ইবাদাত) এর সংজ্ঞা হচ্ছে,

الْعِبَادَةُ تَتَضَمَّنُ كَمَالُ الذُّلِّ بِكَمَالِ الْحُبِّ وَالْخَوْفِ لِلّٰهِ بِاِمْتِثَالِ أَوَامِرِهِ وَاجْتِنَابِ نَوَاهِيْهِ

আলস্নাহর আদেশ পালন ও নিষেধ বর্জনের মাধ্যমে তাঁর প্রতি একনিষ্ঠ ভালবাসা, ভীতি ও আনুগত্য প্রকাশ করাকে ইবাদত বলা হয়।

উলেস্নখ্য যে, এখানে عِبَادَةٌ (ইবাদাত) শব্দটি ব্যাপক অর্থবোধক। সুতরাএটাকে কোন নির্দিষ্ট কর্ম বা আনুষ্ঠানিকতার মাধ্যমে সীমাবদ্ধ করা যাবে না। যেমন- নামায, রোযা, হজ্জ ইত্যাদি। বরং আমাদের জীবনের প্রত্যেকটি কাজ কেবলমাত্র আলস্নাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বৈধ নিয়ম অনুযায়ী সম্পন্ন করার নামই হচ্ছে ইবাদাত। এ ক্ষেত্রে আলস্নাহর আদেশ, নিষেধ, একনিষ্ঠতা, ভালোবাসা, ভয়, বিনয়, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, সদাচরণ ইত্যাদি বিষয়গুলোও অমত্মর্ভুক্ত।