hadith book logo

সূরা ফাতিহা

লেখকঃ শাইখ আবদুর রহমান বিন মুবারক আলী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩২

যেসকল বিষয়ে সাহায্য চাইতে হবে

অত্র আয়াতে যেহেতু عبادة (ইবাদাত) এর পরে إسْتِعَانَةٌ (ইসতি‘আনা) এর কথা বলা হয়েছে, সুতরাং সাধারণভাবেই বোধগম্য যে, এখানে আলস্নাহ তা‘আলা ইবাদাতের ক্ষেত্রে إسْتِعَانَةٌ (ইসতি‘আনা) তথা সাহায্য চাইতে বলেছেন। আর ইবাদাত যেহেতু কোন নির্দিষ্ট আমলের সাথে সম্পৃক্ত নয়, সুতরাং আলস্নাহর কাছে সাহায্য চাওয়ার বিষয়বস্ত্তরও কোন সীমা নেই। সুতরাং যেসব কাজ ইসলামে বৈধ রয়েছে সেগুলোর মধ্য হতে যার যখন যেটা প্রয়োজন সে অনুযায়ী আলস্নাহর কাছে সাহায্য চাইতে হবে। তাহলে আলস্নাহ তা‘আলাও তাকে সেটা দান করবেন। অনুরূপভাবে যেসব কাজ ইসলামে বৈধ নয়, সেসব কাজে আলস্নাহর কাছে সাহায্য চাওয়াটা একেবারেই বৈধ নয়।