hadith book logo

হাফেয ইবন কাসীরের তাফসীর থেকে সংক্ষেপিত সূরা আল-আনফালের তাফসীর

লেখকঃ শাইখ আহমদ মুহাম্মাদ শাকের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

আল্লাহর ওপর ভরসা করার বর্ণনা:

আল্লাহ তা‘আলার বাণী: وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ “আর তারা তাদের রবের ওপর নির্ভর করে” অর্থাৎ তাঁকে বাদ দিয়ে আর কারও আকাঙ্খা করে না। তারা কেবল তাঁকেই চায়, তারা কেবল তাঁরই আশ্রয় কামনা করে, তারা তাদের বিভিন্ন প্রয়োজনে তাঁর সাহায্য চায় এবং তাঁরই নিকট প্রার্থনা করে। তারা জানে যে, তিনি যা চান তাই হয় আর যা চান না তা হয় না, তিনি তাঁর সাম্রাজে কর্তৃত্ব করেন, তিনি এক, তাঁর কোনো শরীক নেই, তাঁর ফায়সালার পশ্চাদ্ধাবনকারী কেউ নেই, তিনি দ্রুত হিসাব গ্রহণকারী। এ কারণে সা‘ঈদ ইবন জুবাইর রহ. বলেন, আল্লাহ তা‘আলার ওপর ভরসা করা হচ্ছে ঈমানের সারাংশ ও সারমর্ম।