hadith book logo

হাফেয ইবন কাসীরের তাফসীর থেকে সংক্ষেপিত সূরা আল-আনফালের তাফসীর

লেখকঃ শাইখ আহমদ মুহাম্মাদ শাকের • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

প্রকৃত ঈমানের বর্ণনা:

আল্লাহ তা‘আলার বাণী: أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا “এসব লোকেরাই প্রকৃত মুমিন” অর্থাৎ এ সমস্ত গুণাবলীর অধিকারীরাই হলো প্রকৃত ঈমানদার। হারেস ইবন মালেক আল আনসারী থেকে বর্ণিত তিনি রাসূলের পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে হারেস! তুমি কেমন সকাল উদযাপন করলে? তখন বললেন, ‘সত্যিকার মুমিন অবস্থায় সকাল উদযাপন করছি’ তিনি বললেন, তুমি কি বলছ তা ভেবে দেখ! কারণ, প্রতিটি বস্তুর বাস্তবতা আছে তোমাদের বাস্তবতা কী? আমার আত্মা দুনিয়া থেকে বিমুখ হয়ে গেছে, রাত জেগে থাকি দিনে না খেয়ে থাকি। আমি যেন আমার রবের ‘আরশ সরাসরি দেখছি। আর জান্নাতীদের দেখছি তারা তাতে ঘুরাফেরা করছে আর জাহান্নামীদের দেখছি তারা তাতে চিৎকার করছে। তারপর তিনি বললেন, হে হারেস! তুমি সত্যিই বুঝতে পারছ। এর ওপর অবিচল থাক। এ কথাটি তিনবার বললেন।