hadith book logo

ইসলামের নৈতিকতা ও আচরণ

লেখকঃ ড. মারওয়ান ইবরাহীম আল-কায়সি • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১২৮

আত্মীয়-স্বজনের সাথে আচরণ

আত্মীয়-স্বজনদের সাথে সাক্ষাৎ করা এবং তাদের ব্যাপারে সংশ্লিষ্ট হওয়া অত্যন্ত জরুরি।

২. আত্মীয়-স্বজনদের সাথে মোলাকাত করার কোন নির্দিষ্ট সংখ্যা নেই, তবে তারা যাতে অবহেলিত মনে করতে না পারে, সেজন্যে এসব মোলাকাত যথাসম্ভব ঘন ঘন হওয়া প্রয়োজন।

৩. আত্মীয়-স্বজনের সাথে যখনই মোলাকাত হবে, তখনই তাদের কুশলাদি জিজ্ঞেস করতে হবে।

৪. মুসলমানদের স্মরণ রাখতে হবে যে, তাদের দরিদ্র ও অভবগ্রস্থ আত্মীয়-স্বজনের প্রতি তার দায়িত্ব রয়েছে। এর জন্য মাঝে মধ্যে তাদের সহযোগিতা করতে হবে এবং তারেদ প্রয়োজনীয় দ্রব্য উপহার দিতে হবে।

৫. যদি কোন মসিলমানের দুধ-মাতা থাকে, তাহলে তাকে স্মরণ রাখতে হবে যে, তার আরো একটি পরিবার রয়েছে।

৬. আত্মীয়-স্বজনের বাড়িতে তাদের মোলাকাতের অপেক্ষা না করে নিজেদেরই যাওয়া উচিত।

৭. আত্মীয়-স্বজনদের একটি অপরাধের জবাব আরেকটি অপরাধের মধ্যদিযে দেয়া উচিত নয়। এ ধরনের জবাব না দেয়া নৈতিক সাহসের পরিচয় বহন করে।

৮. মুসলমানদের উচিত খালাকে তাদের মায়েরই মতই আচরণ করা।

৯. চাচাকে পিতামা মত আচরণ করা উচিত।

১০. পুরুষ আত্মীয়-স্বজনদের সাথে (মহরম পুরুষ ছাড়া) মহিলারা বসতে পারে যদি-

(ক) শিষ্টাচার বজায় রেখে তারা আচরণ করে।

(খ) কোন আত্মীয়ের সাথে একা কথা বলা বা আলোচনা না করে।