১
ইসলামের নৈতিকতা ও আচরণ
লেখকঃ ড. মারওয়ান ইবরাহীম আল-কায়সি • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪
লেখক পরিচিতি
ড. মারওয়ান ইব্রাহিম আল কায়সি ১৯৫০ সালে জর্দানের ইরবিদে জন্মগ্রহণ করেন। তিনি আম্মানের শরীয়া কলেজ, মরোক্কোর আল-কারাউইন বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের ম্যানচেষ্টার বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করেন। ১৯৭৮ সালে তিনি আম্মানে ইসলামি বিষয়ক মন্ত্রণালয়ের শিক্ষা পরিচালক হিসেবে কাজ করেন। তিনি কোপেনহেগেনে এক বছরের জন্য ইসলামি সংস্কৃতি কেন্দ্রের চেয়ারম্যান ছিলেন। ১৯৮০ সালে ইরবিদে ইয়ারমুক বিশ্ববিদ্যালয়ে ইসলামি সংস্কৃতির লেকচারার নিযুক্ত হন। তাঁর রচিত গ্রন্থসমূহের অন্যতম হচ্ছে Realization of Tawhidk, Abridgment of Sharh al Aquida Tahawiya, Studies in the Family in Islam anb Islam and sex সবগুলো গ্রন্থ আরবী ভাষায় রচিত।
Morals and Mannaers in Islam : A Guide to Islamic Adab হচ্ছে ব্যক্তি, পারিবারক, সামাজিক ও অন্যান্য ক্ষেত্রে ইসলামি আদব সংক্রান্ত বিধিবিধানের সংক্ষিপ্তসার। মুসলমানদের জীবন পদ্ধতি সম্পর্কে ব্যাপক জ্ঞানার্জনে আগ্রহী মুসলমান ও অমুসলমানদের জন্য এটা সংক্ষিপ্ত অথচ সমন্বিত পুস্তিকা। ইসলামি আইন শাস্ত্রের প্রধান উৎস কুরআন ও সুন্নাহ থেকেই মুলতঃ এই গ্রন্থের বিষয়বস্তু গৃহীত এবং তা পয়েন্ট আকারে সাজানো হয়েছে। এটা প্রত্যেক মুসলিম পরিবারের একটি প্রয়োজনীয় রেফারেন্স বই।