hadith book logo

ইসলামের নৈতিকতা ও আচরণ

লেখকঃ ড. মারওয়ান ইবরাহীম আল-কায়সি • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৪

দ্বাদশ অধ্যায়ঃ বিবাহ

বিবাহ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রথা, যা মানুষের ব্যক্তিত্বকে পূর্ণাঙ্গ করে। পরিবার ও স্ত্রীর ভরণপোষণে সক্ষম প্রত্যেক যুবকের বিয়ে করা উচিত; কারণ বিয়ের ফলে মানুষ অনৈতিকতা থেকে রক্ষা পায়। ইসলামের কৌমার্যের স্থান নেই। তাছাড়া দু’জনের মধ্যে ভালবাসা বৃদ্ধির জন্য বিয়ের মত আর কিছু নেই।

অর্থনৈতিক কারণে যারা বিয়ে করতে পারেনা তাদেরকে মাঝে মাঝ রোজা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ যৌন আকাঙ্ক্ষা নিবৃত্ত করার জন্য রোজা একটি মাধ্যম। অবশ্য যদি কোন মুসলমানের বিয়ে করার ইচ্ছা বা প্রয়োজন না থাকে এং সে যদি আর্থিকভাবে স্বচ্ছলও হয়, পরিবার ভরণপোষণের জন্য, তাহলে সে বিয়ে করবেনা।