hadith book logo

ইসলামের নৈতিকতা ও আচরণ

লেখকঃ ড. মারওয়ান ইবরাহীম আল-কায়সি • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪৬

চুল

১. মাথার চুলের একাংশ ছেঁটে ফেলা এবং আরেকাংশ না ছাঁটা কশবিন্যাসের ইসলামি নীতি নয়। হয় সব চুল ফেলে দিতে হবে অথবা সব রেখে দিতে হবে।

২. চুলের পরিচর্যা, পরিষ্কার পরিচ্ছন্নতা, চুল আঁচড়ানো, তেল ব্যবহার করা, চিরুনী পরিষ্কার রাখা ইসলামি আজরণ। তবে এ নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়।

৩. কেশবিন্যাসের বিশেষ কোন ইসলামি স্টাইল নেই। তবে মহানবী তিন ধরনের কেশবিন্যাস করতনঃ ওয়াপরা (কানের নীচ ছাড়িয়ে চুল), লিমমা (কানের লতির নীচ পর্যন্ত চুল) এবং জুম্মা (কাধ পর্যন্ত বিস্তৃত চুল)।