hadith book logo

ইসলামের নৈতিকতা ও আচরণ

লেখকঃ ড. মারওয়ান ইবরাহীম আল-কায়সি • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৩১

ঘুমাতে যাবার আগে

প্রত্যেক মুসলমানকে নিম্নোক্ত বিধি মানতে হবেঃ

১. লেপ-তোশক-বালিশ ঝেড়ে দেখতে হবে তার নীচে কোন ক্ষতিকর কীট-পতঙ্গ লুকায়িত আছে কিনা।

২. নিম্নোক্ত দোয়া পড়তে হবেঃ বিসমিকা আল্লাহুম্মা অহইয়অ ওয়া বিসমিকা আমুত (হে খোদা, তোমার নামেই আমি বেঁচে আছি ও মৃত্যবরণ করব)।

৩. ডান দিকে পাশ করে শোয়া।

৪. উপুড় হয়ে না শোয়া।

৫. জোর করে ঘুমাবার চেষ্টা না করা। শরীরের চাতিদা অনুযায়ী স্বাভাবিক নিয়মেই ঘুম এসে যাবে।

৬. খোদার নাম নিয়ে শুতে হবে এবং ঘুম না আসা পর্যন্ত তাঁর নাম নিতে হবে। এর ফলে শিথির ভাব আসবে এবং দিনের সম্যা ও জটিলতার চিন্তা দূর হবে।

৭. শরীরে প্রকৃত চাহিদা অনুসারে (কম বা বেশি নয়) নিজের ঘুম নিয়ন্ত্রণষ করা।