hadith book logo

ইসলামের নৈতিকতা ও আচরণ

লেখকঃ ড. মারওয়ান ইবরাহীম আল-কায়সি • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৪

ষষ্ঠ অধ্যায়ঃ স্থাপত্য ও আসবাপত্র মুসলমানদের বাসগৃহ

১. বসতবাড়ি হচ্ছে জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রয়োজন। এটা অপরিহার্য। এর অর্থ এ নয় যে, মুসলমানরা কারুকার্যময় বিষয়ে নিজেদের সংশ্লিষ্ট করে চমৎকা ভবন নির্মাণে বিপুল অংকের অর্থ ব্যয় করবে। বাসগৃহের মূল উদ্দেশ্য হচ্ছে এর বাসিন্দাদের আবহাওয়ার প্রতিকুলতা থেকে রক্ষা করা এবং প্রয়োজনীয় একান্তে থাকার নিশ্চয়তা বিধান করা।

২. শয়নকক্ষ দু’ধরনের হতে হবে- একটি থেকে অন্যটি পৃথক হবে, একটি পিতামাতারজন্য, অন্যটি ছেলেমেয়েদের জন্য। ১০ বছর বয়স থেকে ছেলেমেয়েরা পৃথক পৃথক ভাবে শয়ন করবে।

৬. মুসলিম মহিলারা সাধারণ গোসলখানায় গোসল করতে পারেনা বলে বাড়িতে স্বতন্ত্র গোসলখানা রাখতে হবে।

৪.গোসলখানা থেকে পায়খানা পৃথক হলে ভাল হয়।